বিনোদন

মেতে উঠলেন শাহরুখ-রানি

  • 6:18 am - September 02, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার

বলিউডে একসঙ্গে বহু হিট ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চালতে চালতে’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘বীর জারা’, ‘হে রাম’- প্রতিটি ছবিতেই তাঁদের জুটি দর্শকের মনে গেঁথে আছে। এবার সেই জুটিকেই আবারও নতুনভাবে আবিষ্কার করলেন ভক্তরা।

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিনেমার গান ‘পেহলি তু  আখেরি’ রোমান্টিক এক রিলে মেতে উঠলেন কিং খান ও রানি। শাহরুখ নিজেই ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

ভিডিওতে দেখা গেছে, হাতে স্লিং থাকা সত্ত্বেও শাহরুখ দারুণভাবে নেচেছেন গানের তালে। পাশে সাদা শার্ট ও নীল ডেনিমে রানি মুখার্জি তাঁর সঙ্গে মিলিয়েছেন পা।

তবে পোস্টটির আসল আকর্ষণ ছিল কিং খানের লেখা ক্যাপশন। নিজস্ব ভঙ্গিতে ক্যাপশনে তিনি লিখেছেন, “ন্যাশনাল অ্যাওয়ার্ড… আর আমাদের দুজনের অপূর্ণ ইচ্ছে পূরণ। ইয়াহ! অভিনন্দন রানি, তুমি রানি তো বটেই, আর তোমায় আমি সবসময় ভালোবাসব।”

শাহরুখ খানের কথাগুলো ভক্তদের মন ছুঁয়ে গেছে। কারণ, চলতি বছরই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শাহরুখ খান- ‘জাওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব পান তিনি। একই সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে রানি মুখার্জির হাতে- ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।

শাহরুখ-রানির এই রিল দেখে কেউ লিখেছেন, “প্যারালাল ইউনিভার্সে রাহুল আর টিনা।” আবার আরেক ভক্ত মন্তব্য করেছেন, “রাহুল আর টিনার কামব্যাক।”

সূত্র: বলিউড বাবল।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au