বিনোদন

শিল্পা শেঠির বিলাসবহুল রেস্তোরাঁ বন্ধ

  • 12:35 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:২১৭ বার
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। ফলে বিপাকে পড়েছেন এই তারকা দম্পতি। তার মাঝেই এবার শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তার রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ‘বাস্টিয়েন’ বন্ধ করে দেওয়ার খবর দেন শিল্পা।

তিনি লেখেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়ান বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ।
এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তোরাঁ। এবার তাকে বিদায় জানানোর পালা।” 

শিল্পার এই পোস্টে আবেগপ্রবণ মুম্বাইবাসী। অভিনেত্রী আরো জানান, শেষবারের জন্য এই রেস্তোরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা।

এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত। স্মৃতি রোমন্থন করতে আর শেষ বারের জন্য এই রেস্তোরাঁকে উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই রেস্তোরাঁর মালিকানা শিল্পা ও রাজ দুজনের কাছেই রয়েছে। ২০১৬ সালে তৈরি হয়েছিল রেস্তোরাঁটি। সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তোরাঁ বিশেষভাবে প্রশংসিত ছিল।

গত বছর এই রেস্তোরাঁতেই বসেছিল সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রীতিভোজের আসর। –টাইমস অব ইন্ডিয়া।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au