বিনোদন

অমর নায়ক সালমান শাহ‍‍`র প্রয়াণ দিবস আজ

  • 6:38 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বেদনা বিধুর দিন ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এই দিনে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছিল ভক্তদের মন। সময় পেরিয়ে গেছে ২৯ বছর, তবু এই দিন এলে কোটি ভক্তের মনে আবারও ফিরে আসে শোক, বিস্ময় ও গভীর ভালোবাসা।

১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে আজকের এই দিনে অগণিত ভক্তকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে পুলিশ একাধিক তদন্ত করে। তদন্ত শেষে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন।

তবে, তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। বরং তাদের দাবি, সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্‌ঘাটন করা যায়নি।
কোনো কালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি। তার ফ্যাশন-সচেতনতা, স্টাইলিশ চলাফেরা ছিল চোখে পড়ার মতো। সে সময় বলিউড থেকে ডাক পেলেও সেখানে কাজ করেননি তিনি। ভক্তদের চোখে তিনি ছিলেন ‘স্বপ্নের নায়ক’। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন।
১৯৮৫ সালে বিটিভিতে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী সময়ে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে। 

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার বেশির ভাগই পেয়েছে দর্শকপ্রিয়তা। উল্লেখ্য, সালমান শাহ চলে গেছেন ২৯ বছর হয়েছে। সে সময় থেকেই তাকে অনুকরণ করার চেষ্টা ছিল অনেকের মধ্যেই, যা এখনো চলমান। ভক্তদের হৃদয়ে এখনো অমর তাদের ‘স্বপ্নের নায়ক’।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au