বিনোদন

আরিয়ানের হাত ধরে এক ছাতার নিচে বলিউডের জনপ্রিয় ৩ খান

  • 6:09 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

অবশেষে এক ছাতার নিচে বলিউডের জনপ্রিয় তিন খান। যারা নিজ নিজ নামে বলি ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করেছেন। যাদের বলা হয়—বলিউড বাদশাহ শাহরুখ খান, সুপারস্টার সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। এবার এই তিন খান নিয়ে আরিয়ান খানের হাত ধরে একছাতার নিচে বন্দি হতে চলেছেন। আর এ মুহূর্তে বলিপাড়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যেই এ নিয়ে জল্পনা তুঙ্গে।

গতকাল শনিবার (৬ আগস্ট) সকালে একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা রয়েছে। সেই ভ্যানের গায়ে লেখা— শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে— এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে?

উত্তেজিত নেটিজেনরা মন্তব্য করেন—বহুদিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?

নেটেজেনদের অনুমান— আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতোমধ্যে সেই সিরিজের ঝলকে দেখা গেছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন, এ বিষয়ে প্রায় নিশ্চিত নেটিজেনরা।

এর আগে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছিলেন তিনি। আমিরই বলেছিলেন—তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত প্রকাশ করেছিলেন। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au