বিনোদন

রাজপথে বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার

  • 4:06 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

গণেশচতুর্থীতে মেতেছিল গোটা মুম্বাই শহর। আরব সাগরের তীরে এখনো রয়ে গেছে গণেশ বিসর্জনের ছাপ। সেই অপরিচ্ছন্নতা দূর করতে এবার পথে নামলেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

নিজে হাতে পরিষ্কার করলেন জুহু সৈকত। সেই সময় অভিনেতার পরনে ছিল নীল শার্ট ও কালো প্যান্ট। হাতে সবুজ রঙের গ্লাভস। এভাবেই রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দেখা যায় অক্ষয়কে।

অভিনেতার সঙ্গে এদিন দেখা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীসকে। বিএমসি কমিশনার ভূষণ গগরানিও ছিলেন তাদের সঙ্গে। তিনজনকেই জুহু সৈকত পরিষ্কার করতে দেখা যায়।

গণেশ বিসর্জনের পর মূর্তির সাজসজ্জার নানা অংশ, ফুল, মালা ইত্যাদি পড়েছিল সমুদ্রসৈকতে। সেগুলো তুলে পরিষ্কার করেন অভিনেতা। এ প্রসঙ্গে গণমাধ্যমের কাছে অক্ষয় কুমার বলেন, জ্ঞান আমাদের শেখায়— পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও এ কথা বারবার বলেছেন। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; শুধু বিএমসিরও দায়িত্ব নয়। সাধারণ মানুষকেও খেয়াল রাখতে হবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতাও প্রায় একই সুরে বলেন, কত মানুষ পরিষ্কার করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন আজ। আমরা মানুষকে সচেতন করাতে চাই। অক্ষয়দের দেখে ভিড় করেন মুম্বাই শহরের সাধারণ মানুষও। তারাও সমুদ্রসৈকত পরিষ্কার করার কাজে হাত লাগান।

উল্লেখ্য, অক্ষয়কে খুব শিগগির দেখা যাবে ‘ভূত বাংলা’ নামে একটি সিনেমায়। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী ওয়ামিকা গব্বী।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au