বিনোদন

খান পরিবারকে তীব্র ভাষায় তুলাধোনা করলেন ‘দাবাং’ পরিচালক

  • 4:28 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘দাবাং’ শুধু তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টই ছিল না, ছিল বলিউডের মূলধারায় এক বিপ্লবী মোড়। ২০১০ সালে মুক্তি পাওয়া এই সুপারহিট সিনেমার ঝলমলে সাফল্যের আড়ালে যে সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার রাজনীতি এবং শিল্পের প্রতি অবহেলা লুকিয়ে ছিল, তা এবার সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে আনলেন পরিচালক অভিনব কাশ্যপ।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুধু সালমানের ব্যক্তিত্বই নয়, গোটা খান পরিবারের ইন্ডাস্ট্রি-নিয়ন্ত্রণের কৌশলকে তীব্র ভাষায় তুলাধোনা করেন পরিচালক।

অভিনব কাশ্যপ বলেন, সালমান খান এবং তার পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। ‘দাবাং’ পরিচালক বলেন, ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে না তাল মিলিয়ে চলেন, ওরা আপনাকে টার্গেট করবে। ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এ পরিবার পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করে। এটা শুধু ক্ষমতার খেলা নয়, এটা শিল্পের গলা টিপে ধরার কৌশল বলে জানান অভিনব কাশ্যপ।

এ পরিচালক বলেন, তার ভাই অনুরাগ কাশ্যপ ‘তেরে নাম’ সিনেমার সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, অনুরাগ আমাকে বলেছিল— সালমানের সঙ্গে কাজ করো না। যদিও ও বিস্তারিতভাবে কিছু বলেনি, কিন্তু ওর ভয় ছিল— আমি সহজেই বুলির শিকার হয়ে যাব। কারণ ও এই শকুনদের চিনত।

অভিনব বলেন, ‘তেরে নাম’-এর স্ক্রিপ্ট অনুরাগই লিখেছিলেন। কিন্তু বনি কাপুরের খারাপ ব্যবহারের কারণে ও সরে যায়। ওকে কোনো ক্রেডিটও দেওয়া হয়নি। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ভালো সিনেমার ভিত্তি হলো— ভালো স্ক্রিপ্ট, যেটা ওরা সম্মান করে না। ওরা শুধু স্টারডমকে পুঁজি করে, শিল্পকে নয়।

সালমানের আচরণ নিয়ে অভিনব কাশ্যপ আরও বলেন, তিনি একজন গুন্ডা। পরিচালক বলেন, সালমান কখনো অভিনয়ে আগ্রহ দেখাননি। গত ২৫ বছর ধরে তার মধ্যে কোনো শিল্পীসত্তা নেই। তিনি যেন করুণা করে শুটিংয়ে আসেন, যেন সেটে উপস্থিত হয়েই তিনি উদ্ধার করলেন।

অভিনব বলেন, সালমান সেলিব্রিটি হওয়ার ক্ষমতায় মুগ্ধ, কিন্তু অভিনয়ের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। ‘দাবাং’ সিনেমার আগে আমি এসব জানতাম না। তিনি একজন গুন্ডা— অসভ্য এবং একজন খারাপ মানুষ।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au