বিনোদন

‘বাগী’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে প্রশ্ন- রিমেক না চুরি?

  • 6:56 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:২২২ বার

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- বলিউডের আলোচিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাগী’ সিরিজে দাপটের সঙ্গে নিজের জায়গা পাকা করেছেন টাইগার শ্রফ। দুর্দান্ত অ্যাকশন ও মার্শাল আর্টের দক্ষতায় দর্শকের মন জয় করলেও শুরু থেকেই এই সিরিজকে ঘিরে আছে বিতর্ক। অনেকের মতে, ফ্র্যাঞ্চাইজির প্রতিটি কিস্তিই দক্ষিণী সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত। কেউ কেউ আবার অভিযোগ তুলেছেন— এটি নিছক রিমেক নয়, সরাসরি গল্পচুরি।

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘বাগী’ ছিল প্রভাস-তৃষা অভিনীত তেলেগু ছবি ‘ভারসাম’ (২০০৪)-এর ছায়া অবলম্বনে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ও সাব্বির খানের পরিচালনায় নির্মিত এই কিস্তিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে দেখা যায় টাইগারকে। বাজেট ছিল ৩৫-৩৭ কোটি রুপি, আয় হয়েছিল প্রায় ১২৯ কোটি রুপি।

দ্বিতীয় কিস্তি ‘বাগী টু’ ছিল ২০১৬ সালের তেলেগু থ্রিলার ‘কশানাম’-এর অফিসিয়াল রিমেক। আহমেদ খানের পরিচালনায় নির্মিত এই ছবিতে টাইগারের বিপরীতে অভিনয় করেন দিশা পাটানি। প্রায় ৭৫ কোটি রুপি বাজেটের ছবিটি ২৫৪.৫৭ কোটি রুপি আয় করে সিরিজের সবচেয়ে সফল সিনেমা হয়।

তৃতীয় কিস্তি ‘বাগী থ্রি’ নির্মিত হয় তামিল সিনেমা ‘ভেট্টাই’ (২০১২)-এর অফিসিয়াল রিমেক হিসেবে। এখানে টাইগার-শ্রদ্ধার পাশাপাশি রীতেশ দেশমুখ ও অঙ্কিতা লোখন্ডে অভিনয় করেন। প্রায় ৮৫ কোটি রুপির বাজেটে নির্মিত ছবিটি আয় করে ১৩৭ কোটি রুপি। যদিও বাণিজ্যিকভাবে এটি ‘সেমি-হিট’ হয়।

সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘বাগী ফোর’ (২০২৫) নেওয়া হয়েছে তামিল থ্রিলার ‘আইনথু আইনথু আইনথু’ (২০১৩)-এর গল্প থেকে। এ. হর্ষ পরিচালিত ছবিটিতে টাইগারের পাশাপাশি সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া, হরনাজ সান্ধু ও সুনিত মোরারজিকে দেখা গেছে। তবে বক্স অফিসে এখনো এটি বড় কোনো চমক দেখাতে পারেনি।

সব মিলিয়ে ‘বাগী’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে প্রশ্ন থেকেই যায়— এটি কেবল দক্ষিণী সিনেমার অফিসিয়াল রিমেক, নাকি সৃজনশীলতার আড়ালে গল্পচুরিই হচ্ছে বারবার?

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au