বিনোদন

নাম নিয়ে ক্ষুব্ধ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা

  • 7:58 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবার প্রকাশ্যে জানালেন, তাকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে সম্বোধন না করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, তার হৃদয়ের কাছে সবচেয়ে প্রিয় নাম হলো ‘নয়নতারা’।

নয়নতারা লেখেন, “আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটাই আমার হৃদয়ের কাছের। বিশেষণ যেমন ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে, ঠিক তেমনি কখনও কখনও তা আমাকে আমার কাজ এবং প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে।”

তিনি আরও যোগ করেন, “ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত। তবে আমি আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব। আমি প্রতিশ্রুতিবদ্ধ।।”

এই মুহূর্তে নয়নতারাকে দেখা যাবে ‘টেস্ট’ ছবিতে। এটি একটি ওটিটি প্রজেক্ট, তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au