বিনোদন

প্রেমিকা সাবার প্রশংসায় পঞ্চমুখ হৃতিক

  • 8:18 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- বলিউড তারকা জুটি হৃতিক রোশান এবং সাবার সম্পর্ক সবসময়ই খোলা খাতার মতো। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সংস অফ প্যারাডাইস’-এ সাবার অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

হৃতিক ইনস্টাগ্রামে সাবার কিছু ছবি শেয়ার করেছেন এবং তাকে একজন অনবদ্য শিল্পী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, মুক্তির আগে ছবিটি দেখার পর থেকেই তিনি সাবার অভিনয় ও পরিশ্রমে মুগ্ধ হয়েছেন। হৃতিক লিখেছেন, “আমি কয়েক মাস আগে এডিট চলাকালীন ছবিটি দেখেছিলাম। ওর অভিনয় আমার মন ভরিয়ে দিয়েছে। বিশেষ করে জেবার চরিত্রের জন্য আমি গর্বিত। এখন ছবিটি সর্বত্র যে প্রশংসা পাচ্ছে, তা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে।”

হৃতিক আরও উল্লেখ করেন, “সাবার সংগ্রাম, অসহায় অবস্থা, হতাশা এবং যন্ত্রণা আমি দেখেছি। তুমি সত্যিই ভালো সুযোগ পাওয়ার যোগ্য। অনেক প্রতিভা রয়েছে, সেই কারণেই আজ আমি এত খুশি।”

‘সংস অফ প্যারাডাইস’-এ আরও অভিনয় করেছেন সোনি রাজদান, জৈন খান দুররানি, শিবা চাড্ডা, তারুক রায়না, শিশির শর্মা ও লিলেট দুবে। ছবিটি প্রযোজিত করেছেন ড্যানিশ রেঞ্জু এবং এতে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রাজ বেগমের গান রয়েছে। এটি ২৯ অগস্ট প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au