বিনোদন

এবার দেশের মাটিতে মেহজাবীনের চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’

  • 3:27 pm - September 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর – বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তি পাচ্ছে এবার দেশের মাটিতে।

সিনেমার পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে মুক্তি পেতে পারে ‘সাবা’। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, “অবশেষে দেশের মানুষকে ‘সাবা’ সিনেমার গল্পটা দেখাতে প্রস্তুত। আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম দেশে কবে সিনেমাটি মুক্তি দেওয়া যায়। এটা আমাদের দেশের গল্প, খুব ইমোশনাল একটা গল্প। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি উৎসবে প্রশংসা পেয়েছে। এবার দেশের মানুষ গল্পটি কীভাবে নেয় সেটি দেখার অপেক্ষায়।”

ফেইসবুকে এক পোস্টে মেহজাবীন চৌধুরী লিখেছেন, “স্বপ্নের মত এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে, সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।”

মন্তব্যের ঘরে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে মেহজাবীন আরও লিখেছেন, “‘সাবা’ কোন দিন মুক্তি দেওয়া উচিত, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?”

‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। বাবা নিখোঁজ হওয়ায় সাবা তার অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। মা ও মেয়ে বাস করেন নিজস্ব আলাদা জগতে। একসময় মা-মেয়ের সম্পর্কের মধ্যে আসেন অঙ্কুর নামের এক তরুণ, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।

সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবার’ যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন।

চলতি বছরের মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au