বিনোদন

নেপালের জন্য ব্ল্যাক ডে: মনীষা কৈরালা

  • 8:54 pm - September 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজপথে নেমেছে নেপালের তরুণসমাজ। সেই বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দেশটির বিনোদনজগতের খ্যাতনামা তারকারাও সমর্থন জানিয়েছেন। আর তাতে আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছে বলে জানায়।

অন্য তারকাদের মতো সম্মতি জানিয়েছেন নেপালিকন্যা বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।  সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে রক্তাক্ত জুতার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— নেপালের জন্য ব্ল্যাক ডে।

অভিনেত্রী মনীষা কৈরালা ছাড়াও অভিনেতা-পরিচালক নিসচল বসনেত একটি ভিডিওবার্তায় জানিয়েছেন, রাজনৈতিক নেতারা ক্ষমতায় যাওয়ার পর নাগরিকদের ভুলে যান। তিনি বলেন, অতীতের বিক্ষোভের চেয়ে এবারকার আন্দোলন ভিন্ন। কারণ দেশের ভেতরের তরুণ নেপালিরাই নেতৃত্ব দিচ্ছে জবাবদিহির দাবি তোলায়।

এদিকে গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুতও আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন— তার দুই ভাইকে তিনি ২৫ হাজার রুপি করে পাঠিয়েছেন বিক্ষোভকারীদের জন্য পানি এবং খাবার সরবরাহের জন্য। তরুণদের শৃঙ্খলা বজায় রাখার এবং ক্লান্ত না হওয়ার পরামর্শ দেন এ গায়ক।

এ ছাড়া অভিনেত্রী কেকি অধিকারী, বর্ষা রাউত, অনমোল কেসি, প্রদীপ খাড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা আধিকারীও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তারা সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au