লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত
পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…
প্রায় ২৪ বছর আগের ঘটনা। ২০০১ সালে সালমান খান ও রানী মুখার্জির সঙ্গে ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে অভিনয় করেন প্রীতি। সে সময় খবর ছড়ায়, ছবিটিতে নাকি বিনিয়োগ করেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল। পুলিশ বিষয়টি জানার পর ছবির প্রিন্ট জব্দ করে এবং পুরো ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর মধ্যেই প্রীতি ও আরো কয়েকজন তারকার কাছে ফোনে হুমকি আসে। তবে অন্যদের মতো ভয় পেয়ে পিছু হটেননি প্রীতি।
মামলা যখন আদালতে গড়ায় তখন পুলিশ জানতে চান, তারকারা সাক্ষ্য দিতে প্রস্তুত কিনা, এ সময় অধিকাংশ তারকাই গা বাঁচান। কেউই আন্ডারওয়ার্ল্ডকে সরাসরি চ্যালেঞ্জ করতে চাননি।
কিন্তু সেসময় প্রীতি জিনতা পিছপা হননি। তিনি আদালতে স্পষ্টভাবে গ্যাংয়ের নাম উল্লেখ করেন এবং জানান, তাকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল।
আদালতে প্রীতি জিনতার সাহসী সাক্ষ্যের পর পুলিশ অর্থ লগ্নিকারী ভরৎ শাহ ও প্রযোজক নাজিম রিজভিকে গ্রেপ্তার করে। বলিউড ইতিহাসে প্রীতির এই পদক্ষেপ বিরল দৃষ্টান্ত হয়ে আছে, যেখানে এই নায়িকা ছিলেন অনন্য সাহসের প্রতীক।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au