লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত
পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…
মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মা হওয়ার খবর দিয়ে ভক্তদের আনন্দে ভাসিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর দীপাবলির আলোয় প্রকাশ করেছিলেন কন্যা দুয়ার নাম। আর এ বছর ৮ সেপ্টেম্বর, যখন ছোট্ট দুয়া পা দিল জীবনের প্রথম জন্মদিনে, মাতৃত্বের আবেগে ভেসে গেলেন অভিনেত্রী, ভালোবাসায় ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিশেষ কোনো জমকালো আয়োজন না করে ঘরোয়াভাবেই পালন করা হয়েছে জন্মদিন। মেয়ের জন্য নিজের হাতে চকোলেট কেক বানিয়েছেন দীপিকা। অভিনেত্রীর ভাষায়, এটাই তার ‘লাভ ল্যাঙ্গুয়েজ’।
তবে দুয়ার বয়স এক বছর হলেও এখনো প্রকাশ্যে আনেননি মেয়ের মুখ। বারবার ছবি শিকারিদের অনুরোধ করেছেন এই গোপনীয়তা রক্ষা করতে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। তাতে দেখা যায়, দীপিকার কোলে এক শিশুকন্যা বসে রয়েছে এবং তার মুখ স্পষ্ট ধরা পড়েছে। ভক্তদের দাবি, এটাই দীপিকা-রণবীরের কন্যা দুয়া। ভিডিওর আরেকটি মুহূর্তে দেখা যায়, ক্যামেরায় মুহূর্তটি ধরা পড়ায় বেজায় চটেছেন দীপিকা এবং তৎক্ষণাৎ ক্যামেরা বন্ধ করতে বলেছেন তিনি।
তবে দীপিকা ও রণবীর এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ভিডিওটি নিয়ে। তবে এ ঘটনা ফের একবার বলিউডে তারকা-সন্তানদের প্রাইভেসি নিয়ে পুরোনো বিতর্ককে সামনে এনে দিয়েছে। ভক্তরা যেমন উচ্ছ্বসিত ছোট্ট দুয়ার মুখ প্রথমবার দেখার আশায়, তেমনই একাংশ আবার সমালোচনা করছেন অভিনেত্রীর পারিবারিক গোপনীয়তা লঙ্ঘনের জন্য।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au