লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত
পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…
মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- খোঁপায় জড়ানো জুঁই ফুল। হাতব্যাগও জুঁইয়ের ঘ্রাণে সুরভিত। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় এমন সাজেই ছিলেন মালায়াম অভিনেত্রী নভ্যা নায়ার। কিন্তু অস্ট্রেলিয়ার বিমানবন্দরে পা রাখতেই বিপাকে পড়লেন তিনি। এমনকি স্থানীয় ঐতিহ্যের এই সাজপোশাকের কারণে তাঁকে লক্ষাধিক রুপি জরিমানাও গুনতে হলো!
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় বসবাসকারী মালয়ালি সম্প্রদায়ের পক্ষে ‘ওনম’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিতেই মোলবোর্নে পাড়ি দিয়েছিলেন এই মালায়াম অভিনেত্রী।
রওনা হওয়ার সময় নভ্যার বাবা তাঁকে একটি জুইঁ ফুলের মালা উপহার দিয়ে বলেন—সেখান থেকে অর্ধেকটা খোঁপায় সাজিয়ে বাকিটা হাতব্যাগে রাখতে। কিন্তু ফুলের প্রতি এমন ভালোবাসাই যে বিদেশের মাটিতে তাঁকে বিপদে ফেলবে, সেটা কে জানত! মেলবোর্ন বিমানবন্দরে পা রাখতেই সেদেশের ‘বায়ো সিকিউরিটি আইন’ ভঙ্গের অভিযোগে তাঁকে আটক করা হয়।এই ঘটনার পর নভ্যা বলেন, ‘অজান্তে আইন বিরুদ্ধ কাজ করেছি। পুলিশ যা জরিমানা চেয়েছে, তা দিয়েছি। কথা বাড়াইনি। কারণ ভুলটা আমারই।’
অভিনেত্রী জানান, এ ঘটনায় তাঁতে ১ লাখ ১৪ হাজার রুপি (১ লাখ ৫৭ হাজার ৬১৮ টাকা) জরিমানা দিতে হয়েছে। তারপরই বিমানবন্দর থেকে ছাড়পত্র পান।
অস্ট্রেলিয়ার এই ‘বায়ো সিকিউরিটি আইন’ বলতে বোঝায় যে, দেশের বাইরে থেকে এমন কোনো জিনিসের প্রবেশ নিষিদ্ধ, যা কোনো কীটপতঙ্গ কিংবা রোগ বয়ে আনতে পারে বা যার ফলে বাস্তুতন্ত্রে কোনো প্রভাব পড়তে পারে। এর অন্যথা হলে সেই দেশের মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au