বিনোদন

মামলা নিয়ে শাহরুখ ও দীপিকার আইনজীবীদের পাল্টা যুক্তি

  • 9:34 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর-  কয়েক দিন আগেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামে রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার হয়ে এই দুই তারকা এমন এক গাড়ির প্রচার করেন, যাতে প্রযুক্তিগত একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ। আপাতত ওই মামলায় আদালতে স্বস্তি পেলেন দুই তারকা।ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, স্থানীয় এক ব্যক্তি দুই অভিনেতার নাম উল্লেখ করে একটি এফআইআর করেছিলেন।

ওই ব্যক্তির অভিযোগ, তাঁর কেনা গাড়িতে বেশ কিছু সমস্যা ছিল। যে গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ ও দীপিকা। তাঁদের দেখেই নাকি ওই ব্র্যান্ডের গাড়ি কিনতে চেয়েছিলেন ওই ব্যক্তি।চলতি মাসের শুরুতে দায়ের করা এফআইআর-এ ওই ব্যক্তি দুই অভিনেতা এবং আরও ছয় জনের বিরুদ্ধে ‘ক্রেতাদের বিভ্রান্ত করার’ অভিযোগ করেন।
পাল্টা শাহরুখ এবং দীপিকা দু’জনেই তাঁদের আইনি পরামর্শদাতাদের মাধ্যমে রাজস্থান হাইকোর্টে এফআইআর বাতিলের আবেদন করেছিলেন। যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন যে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁদের ভূমিকা কতটা ‘সীমিত’। তার করা মামলায় তদন্ত চালু হয়। তবে আপাতত দুই তারকার বিরুদ্ধে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
শাহরুখ খানের আইনজীবী কপিল সিব্বলকে প্রথম থেকেই বলতে শোনা গিয়েছে, এই মামলার সঙ্গে অভিনেতার সরাসরি কোনও সম্পর্ক নেই। এবং এই ‘ত্রুটির’ জন্য তাঁকে দায়ী করাও যাবে না। বিজ্ঞাপন করা মানেই যে সব দায় তাঁদের এমনটা নয় বলেও দাবি শাহরুখের আইনজীবীর। অন্য দিকে, দীপিকা পাড়ুকোনের পক্ষের আইনজীবী মাধব মিত্রও দাবি করেন, প্রোডাক্টের মান নিয়ন্ত্রণে তাঁরও কোনও ভূমিকা নেই।

বলিউড তারকাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ উল্লেখ করা হয়েছিল গাড়ির ক্রুটির কারণে তিনি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি আরও দাবি করেন, শাহরুখ এবং দীপিকার বিজ্ঞাপন গ্রাহকদের নানা ভাবে বিভ্রান্ত করেছে। তবে সূত্রের খবর অনুসারে, প্রায় তিন বছর ধরে গাড়িটি ব্যবহার করছেন ওই ব্যক্তি। এবং অভিযোগ দায়ের করার আগেই নাকি তিনি ৬৭ হাজার কিলোমিটারেরও বেশি সময় ধরে গাড়িটি চালিয়েছেন। তাই শাহরুখ ও দীপিকার আইনজীবীদের পাল্টা যুক্তি, গাড়িটি নিয়ে যদি তাঁর কোনও অভিযোগ থাকে, তা হলে তার আরও আগে আদালতে যাওয়া উচিত ছিল।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au