বিনোদন

বাড়িতে আক্রমণের পর প্রথমবার প্রকাশ্যে দিশা

  • 8:14 pm - September 14, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে শুক্রবার মধ্যরাতে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন এই অভিযোগের জেরেই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে দুষ্কৃতি দলের পক্ষ থেকে। এবার এই ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে এলেন দিশা পাটানি। কী প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী?

এই মুহূর্তে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ব্যস্ত দিশা।

বরেলির বাড়িতে হামলা চলার সময় সেখানেই ছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন নিউ ইয়র্কের ইভেন্টের নানা ঝলক।সেখানেই দেখা যাচ্ছে দিশাকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে। কালো লং ড্রেসে ধরা দেন দিশা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিদেশের মাটিতে হাসিমুখে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে দিশাকে। 

তার সেই পোস্টে মন্তব্য করেছেন তারকারা। মৌনি রায় কমেন্টে লিখেছেন, ‘মাই বেবি’, জ্যাকলিন ফার্নান্ডেজ ইমোজি পোস্ট করেছেন।

কেউ আবার দিশার তন্বী চেহারার প্রশংসা করেছেন। এদিন সকলের সামনে বরাবরের মতোই ধরা দেন অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ ঘটনাকে পরোয়া না করে নিজের ছন্দে, নিজের পেশাকেই প্রাধান্য দিয়েছেন দিশা।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au