বিনোদন

‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন ইহুদি বংশোদ্ভূত হান্না

  • 7:30 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর-  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর।  এবারের আসরে ‘হ্যাকস’ সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি)-এর পুরষ্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার।  পুরস্কার জিতার পরই মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ইহুদি বংশোদ্ভূত এ অভিনেত্রী।  এ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে তিনি।
পুরস্কার গ্রহণের সময় নির্ধারিত ৪৫ সেকেন্ডের সীমা অতিক্রম করেন আইনবাইন্ডার।  মঞ্চে তিনি বক্তব্য দেওয়ার পর শেষ মুহূর্তে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’।তার এই বক্তব্য ও শেষ মুহূর্তের স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।
তার দীর্ঘ বক্তৃতার সঙ্গে যুক্ত ছিল একটি শর্ত। অনুষ্ঠান সঞ্চালক নেট বারগাতসে ঘোষণা করেছিলেন, তিনি ‘বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব আমেরিকা’-কে এক লাখ ডলার অনুদান দেবেন, তবে প্রত্যেক সেকেন্ড অতিরিক্ত কথা বললে অনুদান থেকে ১ হাজার ডলার করে কেটে নেওয়া হবে।
আইনবাইন্ডারের বক্তব্য সময়সীমা ছাড়িয়ে যাওয়ায় অনুদান কমার কথা থাকলেও তিনি মঞ্চেই প্রতিশ্রুতি দেন, বাকি অর্থ তিনি নিজে দেবেন যাতে সংস্থাটি পুরো অনুদান পায়।
মূলত মজার ছলে বক্তৃতাগুলো সংক্ষিপ্ত রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হলেও আইনবাইন্ডারের সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছে, এমি মঞ্চ এখনো রাজনৈতিক ও সামাজিক বার্তা দেওয়ার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
সূত্র: সামা টিভি

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au