বিনোদন

ভারতে অবৈধ অনলাইন জুয়ার তদন্তে উর্বশী ও মিমিকে তলব

  • 9:16 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- একটি অনলাইন বেটিং অ্যাপের প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ মিমি চক্রবর্তী এবং বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিমি চক্রবর্তীকে আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আর ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে ঊর্বশী রাউতেলাকে। অনলাইন বেটিং প্ল্যাটফর্মটির বিপণনে তাঁরা কীভাবে যুক্ত হয়েছেন এবং এর বিনিময়ে কত অর্থ পেয়েছেন এসব বিষয়ে জানতে চায় ইডি।

এর আগে, একই মামলায় ৪ সেপ্টেম্বর দিল্লিতে ইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে। একইভাবে গত মাসে জিজ্ঞাসাবাদ করা হয় সুরেশ রায়নাকেও। বেটিং অ্যাপের সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে যোগাযোগ করেছিল, কীভাবে অর্থ লেনদেন হতো এসব তথ্য নিয়েই চলছে জিজ্ঞাসাবাদ।

এছাড়া, এই মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকেও সমন পাঠিয়েছিল ইডি। সূত্র জানায়, একাধিক অবৈধ বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্তে এখন পর্যন্ত অন্তত ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, এসব অ্যাপের মাধ্যমে কয়েক কোটি রুপি অবৈধভাবে উপার্জন করা হয়েছে এবং সেই অর্থ পাচার করা হয়েছে। ভারতীয় কেন্দ্র সরকার ইতোমধ্যে এসব অনলাইন বেটিং ও গেমিং অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ইডির কর্মকর্তারা বলছেন, বেটিং অ্যাপগুলোর মাধ্যমে আর্থিক জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের বিস্তৃত চক্র গড়ে উঠেছে। এর সঙ্গে জড়িত জনপ্রিয় তারকারা, যাঁরা প্রচারনায় অংশ নিয়েছেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au