বিনোদন

এক অভিনেতাকে নিয়ে প্রিয়াঙ্কা-আনুশকার দ্বিমত

  • 9:23 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- নায়িকাদের মধ্যে কি আসলেই বন্ধুত্ব হয়, এমন প্রসঙ্গ প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। এও শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়ে নায়িকাদের মধ্যে তর্কাতর্কি লেগেই থাকে। প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মারও নাকি একই অভিজ্ঞতা রয়েছে।জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা ও আনুশকা।
শুটিং চলাকালীন এক অভিনেতাকে নিয়ে দুই অভিনেত্রীর মতান্তর শুরু হয়। সেই মতাম্তর পৌঁছায় কথা কাটাকাটিতে।জানা যায়, অভিনেতা দর্শন কুমারকে নিয়ে দুই নায়িকার মধ্যে তর্ক বেধে যায়। এই অভিনেতাকে নিয়ে দুই নায়িকার দুই রকমের মত।
‘দিল ধাড়কানে দো’ ছবিতে অভিনয়ের আগে ‘এনএইচ ১০’ ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন আনুশকা। অন্য দিকে ‘মেরি কম’ ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।আনুশকার মতে, দর্শন কুমার খুব উদ্ধত ধরনের। তবে ভিন্ন মত জানান প্রিয়াঙ্কা।তার মতে, দর্শন খুবই মিষ্টি মানুষ। এ নিয়ে দুই নায়িকার মতান্তর।
দর্শন নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “ প্রিয়াঙ্কা ও আনুশকার একটি ছবির সেটে দেখা হয়। ওরা আমার বিষয়ে কথা বলছিলেন।
প্রিয়াঙ্কা বলেছিলেন, দর্শন খুব পরিশ্রমী ও দক্ষ অভিনেতা এবং মিষ্টি মানুষ। প্রিয়াঙ্কার কথা শুনে আনুশকা নাকি বলেছিলেন, “ওর মতো উদ্ধত মানুষ আমি আর দেখিনি।”দর্শন বলেছেন, “দুই অভিনেত্রীর দুই মত। আসলে আমি ছবিতে চরিত্রের মধ্যে থাকি। ‘এনএইচ ১০’-এ আমার চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার খাতিরে আমি আনুশকার সঙ্গে কখনো ভালো আচরণ করিনি। ছবিতে অভিনয় শেষ হওয়ার পরে ওর সঙ্গে ভালোভাবে কথা বলেছিলাম।”‘এনএইচ ১০’ ছবিতে খলচরিত্রে ছিলেন দর্শন। চরিত্রের মতোই সেটেও তেমনই আচরণ করতেন। তাই তাকে আনুশকার উদ্ধত মনে হয়েছিল বলে জানান অভিনেতা। বর্তমানে দর্শনকে দেখা যাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবিতে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au