বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলের জেমিনি শাড়ি ট্রেন্ডে নতুন উদ্বেগ, গোপন তিল-ট্যাটু প্রকাশের ঘটনা

  • 5:07 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
শাড়ির আঁচলের নিচে তাঁর ডান হাতের তিলটি দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জেমিনির ‘ন্যানো ব্যানানা শাড়ি ট্রেন্ড’ বর্তমানে ইনস্টাগ্রামসহ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। তবে এই ট্রেন্ডের মাঝেই এক নারী একটি ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনার ঝড় তুলেছেন।

ভিডিওতে তিনি জানান, নিজের ছবি জেমিনিতে আপলোড করে শাড়ি পরিহিত রূপে এডিটেড ছবি তৈরি করার অনুরোধ করেছিলেন। কিন্তু তৈরি হওয়া ছবিতে এমন একটি বিষয় দেখা গেছে যা তাঁকে হতবাক করেছে।

তিনি বলেন, “আমি যখন ছবি জেনারেট করলাম, তখন দেখি শাড়ির আঁচলের নিচে আমার ডান হাতের তিলটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি শুধু চাই সবাই সচেতন হোক। সোশ্যাল মিডিয়া বা এআই প্ল্যাটফর্মে কিছু আপলোড করার আগে সাবধান থাকা জরুরি।”

ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৭০ লাখ ভিউ পেয়েছে এবং শত শত মন্তব্য জমা পড়েছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে; কেউ বলছেন, ছবিতে এমন কিছু দেখা গেছে যা মূল ছবিতে ছিল না।

এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “জেমিনি গুগলের, আর গুগল আমাদের ফোনের ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে। তাই ছবি আরও নির্ভুলভাবে তৈরি হয়।” অন্য একজন বলেছেন, “এটাই এআইয়ের কাজ। এটি আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে রিয়েলিস্টিক ছবি তৈরি করে।”

ন্যানো ব্যানানা কী?

ন্যানো ব্যানানা হলো জেমিনি অ্যাপে থাকা একটি ইমেজ এডিটিং এআই মডেল। প্রথমে এটি থ্রিডি ফিগারজাতীয় এডিট তৈরি করার জন্য জনপ্রিয় হয়। পরে ‘শাড়ি ট্রেন্ড’-এ এর ব্যবহার বিস্তৃত হয়। বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে এই ট্রেন্ড দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি এমনভাবে রূপান্তর করতে পারেন, যেন তাঁরা প্রাচীন বা ক্ল্যাসিক ব্যাকড্রপে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তবে একই সঙ্গে এটি গোপনীয়তা ও নিরাপত্তার নতুন উদ্বেগও তৈরি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই ব্যবহার করার সময় সতর্ক থাকা অপরিহার্য, কারণ প্রযুক্তি যেমন সুবিধা দেয়, তেমনি ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তাকে ঝুঁকিতে ফেলতে পারে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au