দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা
ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…
রিপোর্ট অনুসারে, ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সময় ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন অমিতাভ।
১৯৮২ সালে এই ছবির শুটিংয়ের সময় যে অঘটন ঘটে, তার জন্য সেই সময় তাকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন। অমিতাভ জানিয়েছেন, এই ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস। সেখান থেকেই তার শরীরে সংক্রমিত হয় এই রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়েছে তার লিভার। ২০০০ সালের আগে পর্যন্ত এই ভয়ানক বিষয়টি জানতে পারেননি তিনি। সেই সময় আবার যক্ষায় আক্রান্ত হন তিনি। দিনে ৮-১০টা করে ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গিয়েছেন। ফলে গত কয়েক বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তার লিভার।
অমিতাভ আরো বলেন, ‘১৯৮২ সালের ঘটনা। পরবর্তীকালে নিয়মিত চেকআপের সময়ে জানা যায় আমার লিভারের ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন আমি আমার ২৫ শতাংশ লিভারের সাহায্যে বেঁচে আছি।’ এই ঘটনার পর থেকেই লাইফস্টাইল বদলেছেন অমিতাভ। কাজের পাশাপাশি ফিটনেসের প্রতিও দিয়েছেন অতিরিক্ত নজর। তাই ৮২ বছর বয়সেও দিব্যি সুস্থ রয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au