বিনোদন

আই অ্যাম নট বুড়িমা: স্বস্তিকা মুখোপাধ্যায়

  • 7:58 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর-  বয়স ৪৪ পেরিয়েছে। আজও ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ঝড় তোলেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠোঁটকাটা হিসেবে বলেন স্পষ্ট কথা। তবে এবার ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে।
সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় অভিনেত্রী রবিবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কোনো দিন একটা স্বাভাবিক হেডলাইন দেখলাম না। সাধারণ কথা বললেই ‘ফেটে পড়লেন স্বস্তিকা’, ‘গর্জে উঠলেন স্বস্তিকা’, ‘বোমা ফাটালেন স্বস্তিকা’, ‘বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা’ এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি দৃঢ় স্বরে জানান, মাই নেম ইস স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।

স্বস্তিকা মুখার্জি এই খোলাখুলি পোস্ট মুহূর্তে ভক্তদের মধ্যে সাড়া ফেলে। অল্প সময়েই সেটি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টে কমেন্ট করেছেন। স্বস্তিকার সেই পোস্টে একজন মজার ছলে লেখেন, এটা কিন্তু একেবারে সেরা। আরেকজন লিখেছেন, দিদি, তুমি সত্যিই বম্বশেল।

এর আগেও এক সাক্ষাৎকারে তিনি একই আক্ষেপের কথা তুলে ধরেছিলেন। স্বস্তিকার বক্তব্য, আমি যদি গাজা নিয়ে মন্তব্য করি, খবরের কাগজে লেখা হয় ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। অথচ বিস্ফোরণ তো আসলে সেখানেই ঘটছে। সাংবাদিকরা নিজেদের সুবিধার জন্য এসব ‘বিস্ফোরক’ বা ‘বিতর্ক’ শব্দ ব্যবহার করেন।
অথচ আমার বলা কথাগুলো খুব সাধারণ, কোনো অসাধারণ কিছু নয়।  

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au