বিনোদন

অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

  • 3:30 am - September 17, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- হলিউডের কিংবদন্তি অভিনেতা-পরিচালক ও পরিবেশকর্মী রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রে প্রোভো শহরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

এছাড়া অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পিপল, ইন্ডিপেনডেন্টসহ কয়েকটি সংবাদমাধ্যম।

১৯৩৬ সালের ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম রবার্ট রেডফোর্ডের। আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টসে পড়াশোনা শেষে তিনি ১৯৫৯ সালে ‘টেল স্টোরি’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে আত্মপ্রকাশ করেন। ১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ ‘দ্য স্টিং’ তাকে এনে দিয়েছিল অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।

১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ পরিচালনার জন্য তিনি জেতেন অস্কারের সেরা পরিচালক পুরস্কার। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ পরিচালনায় আবারও মনোনয়ন পান তিনি। ১৯৮৫ সালে তিনি ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয় করেন। বক্স অফিসেও সফলতার পাশাপাশি সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। তিনি তার শেষ চলচ্চিত্র ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ শেষ করার পর অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।

শুধু অভিনেতা-পরিচালক নন, স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবেও তিনি খ্যাত। ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা তিনি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব।

২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। ২০১০ সালে লেজিও দনরের শেভালিয়ে উপাধি লাভ করেন রেডফোর্ড। এছাড়া তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।

২০১৪ সালের এপ্রিলে টাইম সাময়িকী রেডফোর্ডকে তাদের বার্ষিক টাইম ১০০ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত করে এবং তাকে ‘ইন্ডি চলচ্চিত্রের গডফাদার’ বলে উল্লেখ করে। ২০১৬ সালে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয়।

১৯৫৮ লোলা ভ্যান ওয়াগেনেনকে বিয়ে করেন রেডফোর্ড। তিনি চার সন্তান জনক। ১৯৮৫ সালে লোলা ভ্যানির সঙ্গে তার সঙ্গে বিচ্ছেদ ঘটে। পরে ২০০৯ সালে সিবিল জাগার্সকে বিয়ে করেন রেডফোর্ড। রেডফোর্ডের প্রথম সন্তান স্কট জন্মের দুই মাস পরই মারা যায়। ২০২০ সালে ক্যানসারে মারা যান তার ছেলে জেমস রেডফোর্ড।

সূত্র: পিপল।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au