সরকার পতনের জন্য ফেডারেল সরকারের ২ কোটি ৯৫ লাখ ডলার কারা পেয়েছিলেন
মেলবোর্ন, ২৫ এপ্রিল- ‘ বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহার করা হয়েছে’ এমন গুরুতর অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক…
মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে এক ব্যক্তি পুলিশের ছদ্মবেশে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দাবি করছেন, নিহত দুই পুলিশ সদস্য নিল থম্পসন এবং ভ্যাডম ডি ওয়াআর্ট-হটার্ট এর পরিবারের জন্য তহবিল গঠন করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই প্রতারক নিজেকে ভিক্টোরিয়া পুলিশের সদস্য পরিচয় দিয়ে স্থানীয় জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তহবিল সংগ্রহের চেষ্টা করছেন। তিনি প্রত্যেকের কাছ থেকে ৫০০ থেকে ২,৫০০ ডলার পর্যন্ত অনুদান চাইছেন। বিনিময়ে দাতাদের ব্যবসার প্রচারণার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট অভিযুক্ত ডেজি ফ্রিম্যান এর গুলিতে এই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। ঘটনার পর শোকাবহ পরিবেশকে কাজে লাগিয়ে প্রতারক ব্যক্তি অনুদান সংগ্রহ শুরু করেন বলে অভিযোগ।
ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে “কেউ যদি এ ধরনের ফোনকল পান, অনুগ্রহ করে কোনো অর্থ প্রদান করবেন না। পরিবর্তে স্থানীয় থানায় গিয়ে বা ফোন করে বিষয়টি জানান।”
পুলিশ আরও বলেছে, নিহত পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য শুধুমাত্র ‘ভিক্টোরিয়া পুলিশ লেগাসি’-কেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ফান্ডের মাধ্যমেই পরিবারের সহায়তার অর্থ সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত এ তহবিলে ১,৩৬,০৮৫ ডলার অনুদান জমা পড়েছে।
যে কেউ প্রতারণা বা সংশ্লিষ্ট তথ্য জানলে ক্রাইম স্টপারস-এ ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
সুত্রঃ নাইন নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au