দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা
ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…
মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে বড় ঘোষণা করল প্রযোজনা সংস্থা সিলভার কাস্ট ক্রিয়েশনস। প্রকাশ করল নরেন্দ্র মোদির বায়োপিকের নাম।এবার প্রধানমন্ত্রীর বায়োপিকের নাম দেওয়া হয়েছে ‘মা বন্দে’। এতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করবেন মালয়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ছবিটি নির্মাণ হতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। এতে দেখা যাবে নরেন্দ্র মোদির শৈশব থেকে শুরু করে দেশের শীর্ষ নেতা হয়ে ওঠার যাত্রাপথ। একইসঙ্গে থাকবে তার মা হীরাবেন মোদির সঙ্গে অটুট সম্পর্কের কাহিনি, যিনি ছেলের প্রতিটি পদক্ষেপে শক্তি হয়ে পাশে থেকেছেন।
চলচ্চিত্রটি প্যান-ইন্ডিয়া পরিসরে নির্মিত হবে এবং একাধিক ভাষায় মুক্তি পাবে, যার মধ্যে ইংরেজিও রয়েছে।
‘মা বন্দে’ পরিচালনা করছেন ক্রান্তি কুমার সি এইচ। সিনেমাটোগ্রাফিতে থাকছেন বাহুবলি ও ঈগা-খ্যাত কে কে সেন্টিল কুমার। সঙ্গীতে রবি বসরুর সম্পাদনায় শ্রীকর প্রসাদ। প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে সাবু সিরিল এবং অ্যাকশন কোরিওগ্রাফি সামলাবেন কিং সলোমন।
এর আগে ২০১৯ সালের ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমা নির্মত হয়, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন বিবেক ওবেরয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au