বিনোদন

আমির-সালমানের উচ্চতা নিয়ে কটাক্ষ হৃতিকের!

  • 8:52 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- বলিউডে ফের শুরু হলো তুমুল বিতর্কের ঝড়। পুরোনো এক টক শো ক্লিপ ঘিরে ফের আলোচনায় হৃতিক রোশন। জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ আমির খান ও সালমান খানের উচ্চতা নিয়ে করা তার রসিক মন্তব্য আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ হৃতিকের রসবোধে মুগ্ধ হলেও, অন্যরা সমালোচনায় সরব।

জানা যায়, ২০০৪ সালে শুরু হওয়া এই শোর দ্বিতীয় সিজনে হৃতিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া অতিথি হিসেবে এসেছিলেন। সেই পর্বের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে হৃতিক দুই শীর্ষ তারকার উচ্চতা নিয়ে মন্তব্য করেন, যা অনেকে ‘কটাক্ষ’ হিসেবে দেখছেন।

করণ জোহর তার জনপ্রিয় ‘র‍্যাপিড ফায়ার’ রাউন্ডে হৃতিককে জিজ্ঞেস করেন, ‘আমির খান না সালমান খান, কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী?’ এই প্রশ্নের জবাবে হৃতিক বলেন, ‘দুজনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।’

এই অপ্রত্যাশিত উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া হাসিতে ফেটে পড়েন এবং করণ নিজেও বাকরুদ্ধ হয়ে যান। যদিও সেই মুহূর্তে এটি একটি হালকা রসিকতা হিসেবেই ধরা হয়েছিল; কিন্তু এখন সামাজিক মাধ্যমে এটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

হৃতিকের এই মন্তব্যকে অনেকে দুই সুপারস্টারকে উদ্দেশ্য করে করা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন। ‘কফি উইথ করণ’-এর মতো একটি জনপ্রিয় মঞ্চে এমন মন্তব্য করা কতটা শোভনীয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au