বিনোদন

বিশ্বব্যাপী মুক্তির কিছুদিন পর এবার বাংলাদেশে জাপানি অ্যানিমে

  • 9:01 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমার দৃশ্য

মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- জাপানের অ্যানিমে সিরিজের কদর সারা বিশ্বে। ‘ডেমন স্লেয়ার’ অন্যতম জনপ্রিয় জাপানি অ্যানিমে। ২০২০ সালে মুক্তি পেয়েছিল প্রথম পর্ব ‘মুগেন ট্রেন’। সিনেমাটি এতই দর্শকপ্রিয় হয় যে প্রায় ১৬ মিলিয়ন ডলারে তৈরি মুগেন ট্রেন আয় করে ৫০৬ মিলিয়ন ডলারের বেশি। জাপানি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে এসেছে আরও দুটি সিকুয়েল—‘টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ’ ও ‘টু দ্য হাশিরা ট্রেনিং’। এ দুটি সিনেমাও ভালো ফল করেছে।

সে ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা—ইনফিনিটি ক্যাসেল’। সিনেমাটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বিশ্বব্যাপী মুক্তির কিছুদিন পর ডেমন স্লেয়ারের নতুন সিকুয়েল এল বাংলাদেশে। স্টার সিনেপ্লেক্সে ১৬ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল।

ডেমন স্লেয়ারের আগের দুটি সিকুয়েল—টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ এবং টু দ্য হাশিরা ট্রেনিং-এর তুলনায় ইনফিনিটি ক্যাসেল বেশি সাড়া পাচ্ছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে, যা যেকোনো অ্যানিমে সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং। এর আগে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ডলার ওপেনিংয়ের রেকর্ড ছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘পোকেমন: দ্য ফার্স্ট মুভি—মিউটো স্ট্রাইকস ব্যাক’ সিনেমার।

ভ্যারাইটি জানিয়েছে, আইম্যাক্সের মতো অনেক প্রিমিয়াম বৃহৎ ফরম্যাটের হলে দাপিয়ে চলছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল, যা সিনেমাটির আয় অনেক বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি এরই মধ্যে বিশ্বজুড়ে আয় করেছে ৪০০ মিলিয়নের বেশি। শুধু জাপানের বাজার থেকেই এসেছে ২০০ মিলিয়ন। দিন যত গড়াচ্ছে, ইনফিনিটি ক্যাসেল নিয়ে দর্শকের আগ্রহ তত বাড়ছে। আশা করা হচ্ছে, বাংলাদেশেও বেশ সাড়া ফেলবে এই জাপানি অ্যানিমে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au