বিনোদন

দেবের দুই দশক উদযাপনে অনুপস্থিত শুভশ্রী-রুক্মিণী

  • 10:12 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- টলিউডে দুই দশক পূর্ণ করলেন দেব। শনিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোরে তাই তৈরি হয়েছিল রঙিন মঞ্চ, তারই সঙ্গে জুড়ে ছিল নায়কের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর ট্রেলার উন্মোচন। আলো-ঝলমলে পরিবেশে সাজানো সেই অনুষ্ঠান শুধু বিনোদনেই ভরপুর ছিল না, দর্শক-অতিথিদের মনে জাগিয়েছে একরাশ স্মৃতিও। ফিরে যাওয়া গেল সেই সময়ে, যখন ফেসবুক-ইনস্টাগ্রামের রমরমা ছিল না, রিল ভিডিওর দাপটও ছিল না।
তখন সিঙ্গল স্ক্রিনের কাঠের চেয়ার, হাতে লাল-নীল টিকিট, আর দর্শকদের মগ্নতা ছিল ‘চ্যালেঞ্জ’, ‘পাগলু’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর মতো খাঁটি কমার্শিয়াল ছবিতে। নিজের সাফল্যের উদযাপনে সেই পুরোনো আবহই ফিরিয়ে আনলেন দেব।সন্ধ্যার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেবের দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে কাজ করা বহু নায়িকা— কোয়েল মল্লিক, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাদের সঙ্গে মঞ্চে সুপারহিট গানের তালে নেচে নায়ক যেন দর্শকদের টেনে নিয়ে গেলেন ফেলে আসা সময়ে।

তবে বিশেষ দিনে দেখা মেলেনি দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রর। দেব অবশ্য ব্যাখ্যা দিয়েছেন—“আমার ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ অংশ রুক্মিণী। কিন্তু ও মুম্বাইয়ে থাকায় আসতে পারেনি।”
টলিউডে বহুদিন ধরেই কানাঘুষো চলছে, নানা কারণে দেব-রুক্মিণীর সম্পর্কে ফাটল ধরেছে। প্রকাশ্যে তা স্বীকার না করলেও দু’জনেই অতীতে একাধিকবার মঞ্চ থেকে বা ব্যক্তিগত সময়ে একে অপরের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু ‘রঘু ডাকাত’ নিয়ে রুক্মিণীর নীরবতা নতুন প্রশ্ন তুলছে। বিশেষ দিনে তিনি নেটমাধ্যমেও শুভেচ্ছা জানাননি। তাহলে কি অভিমান এখনো কাটেনি? নাকি সচেতনভাবেই দূরত্ব বজায় রাখছেন? উত্তর মেলেনি।
এখানেই শেষ নয়। দেবের প্রথম হিট ছবি ‘চ্যালেঞ্জ’-এর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যায়নি এই মহোৎসবে। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, এমনকি সাম্প্রতিক ‘ধূমকেতু’—একাধিক সফল ছবিতে তাঁদের রসায়ন বক্স অফিসে রেকর্ড গড়েছে। তবে বিতর্কও কম হয়নি। এক সাক্ষাৎকারে দেব মন্তব্য করেছিলেন, শুভশ্রী বর্তমান সময়ে দাঁড়িয়ে হয়তো আর ‘ধূমকেতু’র নায়িকা হতে পারতেন না। বিষয়টি শুভশ্রীর কাছে সহজ ছিল না। কাজের খাতিরে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল, ছবির সাফল্যের পর সেই সম্পর্কেই নাকি ফাটল ধরেছে। শোনা যাচ্ছে, সেই কারণেই দেবের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন শুভশ্রী।
শেষ পর্যন্ত জল্পনা-গুঞ্জনের মাঝেই দেবের ২০ বছরের যাত্রা উদযাপিত হলো জমকালোভাবে। তবে নজর কাড়ল একটাই বিষয়—নায়কের জীবনের গুরুত্বপূর্ণ দুই নারী, অতীত কিংবা বর্তমান—কেউই ছিলেন না তার এই বিশেষ দিনে। অনুষ্ঠান থেমে থাকেনি, কিন্তু প্রশ্ন থেকে গেল দর্শকের মনে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au