বিনোদন

সুশান্তের মৃত্যুর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন রিয়া

  • 10:20 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- ২০২০ সালের জুনে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়ায় তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর। প্রয়াত অভিনেতার পরিবার অভিযোগ তোলে, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া। এরপর শুরু হয় আইনি জটিলতা, গ্রেফতারও হতে হয় তাঁকে। এক মাস কারাবাসের পর জামিন পেলেও দীর্ঘ তদন্তের মুখোমুখি হতে হয় এই বলিউড অভিনেত্রীকে। অবশেষে চার বছর পর প্রমাণিত হয়, সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং চলতি বছরের মার্চে তিনি মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পান।

এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া। এনডিটিভি যুবা ২০২৫ কনক্লেভের “আনব্রোকেন: রাইটিং দ্য নেক্সট চ্যাপ্টার” সেশনে অংশ নিয়ে তিনি বলেন, “আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি। এখনো মনে হয় আমার শোক প্রকাশের প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি আমার শোককে ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, কিন্তু এই সুখ এসেছে গভীর ট্রমার পর।”

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং তদন্তভার পরে সিবিআইয়ের হাতে যায়। একইসঙ্গে আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক জালিয়াতি ও মাদক সংযোগের অভিযোগে রিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করে এনসিবি, তবে এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

সব অভিযোগ থেকে মুক্তি পেলেও সেই সময়কার ক্ষত এখনো বহন করছেন রিয়া চক্রবর্তী। কনক্লেভের মঞ্চে তিনি জানান, আজও শোক তার ভেতরে রয়ে গেছে, তবে তিনি চেষ্টা করছেন নতুন করে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার।

 

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au