লিড নিউজ

পাকিস্তানে নিজেদের বিমান হামলায় নারী-শিশুসহ ৩০ জন নিহত

  • 9:58 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকায় নিজেদের দেশেই বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ৩০ জনকে হত্যা করেছে পাকিস্তানি বিমান বাহিনী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকায় নিজেদের দেশেই বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ৩০ জনকে হত্যা করেছে পাকিস্তানি বিমান বাহিনী। সিএনএন নিউজ ১৮-এর প্রতিবেদনে জানানো হয়, সোমবার সামরিক বাহিনী দাবি করে যে, এ হামলার লক্ষ্য ছিল পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর গোপন আস্তানা।

কিন্তু হামলার পর জানা যায়, নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। স্থানীয় পুলিশ জানিয়েছে, টিটিপি যোদ্ধাদের একটি কম্পাউন্ডে বোমা তৈরির সামগ্রী বিস্ফোরিত হয়েছিল। এতে জঙ্গিদের পাশাপাশি বেসামরিক মানুষও নিহত হয়েছে। হামলায় একাধিক বাড়িঘর ধ্বংস হওয়ায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা জাফর খানের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, টিটিপির দুই কমান্ডার আমান গুল ও মাসুদ খান ওই এলাকায় গোপন আস্তানা গড়ে তুলেছিল। জায়গাটি রাস্তার পাশে বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। অভিযোগ আছে, জঙ্গিরা বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত শিশুদের অস্থায়ী বিছানায় শোয়া অবস্থায় দেখা গেছে। স্থানীয়রা ধ্বংসস্তূপ ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সীমান্তবর্তী তিরাহ উপত্যকা খাইবার পাস ও খানকি উপত্যকার মাঝামাঝি অবস্থিত।

অন্য কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, রাত দুইটার দিকে পাকিস্তানি বায়ুসেনা সেখানে একের পর এক আটটি এলএস-৬ বোমা নিক্ষেপ করে। এতে প্রাণ হারান অন্তত ৩০ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। এর মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য একটি শিশুর, যার নিথর দেহ ধ্বংসস্তূপের ছাইয়ে ঢাকা অবস্থায় পড়ে আছে।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au