সর্বশেষ

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া

  • 2:56 am - September 26, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র স্লোভেনিয়া। আজ সরকারি এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে দেশটি ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী—ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল।

স্লোভেনিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম সারির ইউরোপীয় দেশগুলোর একটি। ২০২৪ সালের জুনে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের পথ অনুসরণ করে দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই বছর আগস্টে স্লোভেনিয়া ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্যের আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানের পর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। স্লোভেনিয়ার ভ্রমণনিষেধাজ্ঞার সিদ্ধান্ত ওই পরোয়ানার পরিপ্রেক্ষিতেই এসেছে বলে ধারণা করা হচ্ছে।

স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে প্রকাশ্যে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যা দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে তিনি বলেন,
“আমরা হলোকাস্ট থামাতে পারিনি, রুয়ান্ডার গণহত্যা থামাতে পারিনি, স্রেব্রেনিৎসার জাতিগত নিধনও থামাতে পারিনি। এখন আমাদের অবশ্যই গাজায় জাতিগত নিধন বন্ধ করতে হবে। কোনো অজুহাত আর চলবে না।”

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au