সর্বশেষ

সারা বিশ্বে আসন্ন বিদ্যুৎ-সংকট: ইন্টারনেট বন্ধ হলে করণীয়

  • 4:11 am - September 26, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ব্যক্তিগত মোবাইল হটস্পট এক বা দুই দিনের জন্য উপযোগী হতে পারে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- আধুনিক জীবনের মূল চালিকাশক্তি এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এই দুটির ওপর নির্ভরশীল। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়। বিদ্যুৎ ছাড়া ইন্টারনেটও ব্যবহার করা সম্ভব নয়।

বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বা ইন্টারনেট বিভ্রাট সাধারণত হয়—

প্রাকৃতিক দুর্যোগ (ঘূর্ণিঝড়, বন্যা, বজ্রপাত)।গ্রিড বিপর্যয় বা জাতীয় বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি।সাবমেরিন ক্যাবল বা মোবাইল টাওয়ার নষ্ট হওয়া,সাইবার হামলা বা আন্তর্জাতিক কারণে সংযোগ বিচ্ছিন্ন হওয়া।

দীর্ঘ সময় বিদ্যুৎ বা ইন্টারনেট না থাকলে নিচের প্রস্তুতি নেওয়া যেতে পারে—

ব্যক্তিগত মোবাইল হটস্পট এক বা দুই দিনের জন্য সহায়ক হতে পারে। তবে বড় আকারের বিভ্রাটে মোবাইল টাওয়ারও সমস্যায় পড়তে পারে। তাই অনেক প্রতিষ্ঠান স্টারলিংক বা অন্যান্য স্যাটেলাইট ইন্টারনেট সেবা গ্রহণের দিকে ঝুঁকছে।
হটস্পটের মাধ্যমে মোবাইল ফোনকে ওয়াই-ফাই রাউটারের মতো ব্যবহার করা যায়। এতে ল্যাপটপ বা ট্যাবলেট ইন্টারনেটে যুক্ত থাকতে পারে।

জরুরি ডকুমেন্ট, ম্যানুয়াল বা শিক্ষামূলক কনটেন্ট অফলাইনে সংরক্ষণ করুন। এতে ইন্টারনেট বন্ধ থাকলেও প্রয়োজনীয় কাজ করা সম্ভব হবে।

যদি মোবাইল ফোনও বন্ধ হয়ে যায়, তথ্য পাওয়ার একমাত্র উপায় হতে পারে রেডিও। তাই হ্যান্ডহেল্ড রেডিও ব্যবহার করা জরুরি।

যোগাযোগ ও তথ্যরক্ষা জন্য নিন—

  • পাওয়ার ব্যাংক – মোবাইল ফোন বা হটস্পট চার্জ রাখতে কার্যকর।
  • পোর্টেবল পাওয়ার স্টেশন – ছোট ডিভাইস চালু রাখতে সহায়ক।
  • জেনারেটর – বিদ্যুৎ উৎপাদন করে। ব্যবহারে সতর্ক থাকতে হবে; কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়া হতে পারে।
  • টর্চলাইট – রাতের জন্য জরুরি।
  • ব্যাটারিচালিত রেডিও – নেট না থাকলেও খবর রাখার মাধ্যম।

দূরে থেকে কাজ করলে ইন্টারনেট বন্ধ থাকলে কোন কাজগুলো অফলাইনে করা যাবে তা তালিকা করুন। ইন্টারনেট আসার পর দ্রুত আপলোডের প্রস্তুতি নিন। ক্লায়েন্টদের আপনার অবস্থান ও পরিস্থিতি জানিয়ে দিন।

শিক্ষার্থীদের বই, নোটস ইত্যাদি ছাপানো ফরম্যাটে প্রস্তুত রাখুন।

ইলেকট্রনিক পেমেন্ট বন্ধ থাকলে নগদ অর্থই ভরসা। এছাড়া আইডি কার্ড, ব্যাংক তথ্য, স্বাস্থ্যবিমার কপি প্রিন্ট করে রাখা জরুরি।

 

এই শাখার আরও খবর

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বলিউড অভিনেতা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয়…

‘মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে ভারত-ইসরায়েলের অক্ষশক্তি তৈরির শঙ্কা আছে’

বাংলাদেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তিতে’ যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পাল্টা একটি অক্ষশক্তি গড়ে ওঠার আশঙ্কা…

হামলা হলে সীমান্তের বাইরেও জবাব দেবে ইরান: মোজতবা খামেনি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালালে তার জবাব দেশের সীমান্তের বাইরেও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা…

পরীক্ষার ফল বিপর্যয়ে ভূমিকা রানী দাসের আত্মহত্যা, কী জবাব দেবেন শিক্ষামন্ত্রী?

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরীক্ষার ফল প্রকাশের…

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার…

রাজশাহীতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী, চলছে বিয়ের প্রস্তুতি

ওটিএন বাংলা রিপোর্ট : প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ায় এক হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন ২২ বছর বয়সী এক মুসলিম তরুণী। গত দুদিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au