ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ
ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…
মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুট গুদামে লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ওইদনি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঝুটের গুদামে আগুন লাগে। পরে কোনাবাড়ী মর্ডান, সারাবো ও কাশিমপুরসহ আশপাশের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে আশপাশের একটি স্কুলসহ বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মহানগরীর আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে ফরিদ উদ্দিনের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়৷ মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ৪-৫টি গোডাউনে ছড়িয়ে পড়ে৷ প্রথমে স্থানীয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস খবর দেয়৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au