লিড নিউজ

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে: প্রধান উপদেষ্টা

  • 7:55 pm - September 30, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
সংবাদমাধ্যম জিটিওকে সাক্ষাৎকার দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ সেপ্টেম্বর- জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, ফলে দলটি আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তবে তিনি স্পষ্ট করে জানান, দল হিসেবে আওয়ামী লীগ এখনো বৈধ রয়েছে এবং এই স্থগিতাদেশ যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে।

ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় তারা দল হিসেবে কাজ করতে পারবে না। তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয়। যেকোনো সময় কার্যক্রম পুনরায় চালুর সুযোগ রয়েছে। কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, তা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনই নির্ধারণ করবে, কারণ তারাই নির্বাচনের আয়োজক ও পরিচালনাকারী সংস্থা।”

ড. ইউনূস আরও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন, তবে সেখানে দলের প্রতীক থাকবে না। তিনি মন্তব্য করেন, “আমি মনে করি না যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে। তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতোই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে প্রতীকের অনুপস্থিতিতে দল হিসেবে তারা অংশ নেবেন না।”

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও তারা কখনোই প্রকৃত রাজনৈতিক দলের মতো আচরণ করেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি, বরং সব সময় অন্যের ওপর দায় চাপিয়েছে।”

সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, ফলে দলটি আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তবে তিনি স্পষ্ট করে জানান, দল হিসেবে আওয়ামী লীগ এখনো বৈধ রয়েছে এবং এই স্থগিতাদেশ যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে।

ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় তারা দল হিসেবে কাজ করতে পারবে না। তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয়। যেকোনো সময় কার্যক্রম পুনরায় চালুর সুযোগ রয়েছে। কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, তা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনই নির্ধারণ করবে, কারণ তারাই নির্বাচনের আয়োজক ও পরিচালনাকারী সংস্থা।”

ড. ইউনূস আরও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন, তবে সেখানে দলের প্রতীক থাকবে না। তিনি মন্তব্য করেন, “আমি মনে করি না যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে। তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতোই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে প্রতীকের অনুপস্থিতিতে দল হিসেবে তারা অংশ নেবেন না।”

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও তারা কখনোই প্রকৃত রাজনৈতিক দলের মতো আচরণ করেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি, বরং সব সময় অন্যের ওপর দায় চাপিয়েছে।”

সুত্রঃ সংবাদমাধ্যম জিটিও

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au