পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…
মেলবোর্ন, ১ অক্টোবর- অবশেষে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের জন্য আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিল গুগল। হাওয়াইতে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন সামিটে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলহ এ ঘোষণা দেন। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন।
রিক অস্টারলহ জানান, এত দিন স্মার্টফোন ও কম্পিউটারের জন্য গুগল আলাদা প্ল্যাটফর্ম ব্যবহার করত। এবার কোয়ালকমের সহযোগিতায় একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যা একসঙ্গে ডেস্কটপ ও ল্যাপটপে ব্যবহার করা যাবে। ফলে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড সব ধরনের কম্পিউটিং ডিভাইসে কাজ করবে।
বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গুগল তাদের জেমিনি এআই মডেলকে আরও উন্নত করে অ্যান্ড্রয়েড পিসিতে সংযুক্ত করছে। অস্টারলহ বলেন, “আমরা আমাদের পুরো এআই স্ট্যাক, জেমিনি মডেল, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ্লিকেশন ও ডেভেলপার কমিউনিটিকে কম্পিউটারে নিয়ে যাচ্ছি। এতে ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।”
গুগল এখনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, যেহেতু এবার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে, তাই অ্যান্ড্রয়েড-চালিত ল্যাপটপ বাজারে আসতে খুব বেশি দেরি হবে না। ধারণা করা হচ্ছে, এসব ল্যাপটপ মূলত নিম্ন ও মধ্যম সারির বাজারের জন্য তৈরি হবে, যাতে দাম তুলনামূলকভাবে কম থাকে এবং সাধারণ ব্যবহারকারীরাও সহজে কিনতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, গুগলের এই উদ্যোগ প্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনবে। এত দিন কম্পিউটার বাজারে মূল প্রতিদ্বন্দ্বী ছিল উইন্ডোজ ও ম্যাকওএস। এবার সেই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে অ্যান্ড্রয়েড। এর সবচেয়ে বড় শক্তি হলো বিপুলসংখ্যক অ্যাপ ও বিশাল ডেভেলপার কমিউনিটি। ফলে ব্যবহারকারীরা মোবাইলের মতো সহজেই বিভিন্ন অ্যাপ, গেম, প্রোডাকটিভিটি টুল ও ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারবেন।
সব মিলিয়ে অ্যান্ড্রয়েড পিসির ঘোষণা প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনা তৈরি করেছে। এখন সবার নজর গুগলের দিকে—কবে বাজারে আসবে এই নতুন ডিভাইস, আর তা কীভাবে বদলে দেবে আমাদের দৈনন্দিন কম্পিউটার ব্যবহারের অভ্যাস।
সূত্র: ভার্জ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au