ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…
মেলবোর্ন, ৩ অক্টোবর- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নতুন দুটি ফিচার চালু করছে। এগুলো হলো—‘ফ্যান চ্যালেঞ্জ’ এবং ‘কাস্টমাইজড টপ ফ্যান ব্যাজ’। মেটা জানিয়েছে, এই ফিচারগুলো চালুর মাধ্যমে ভক্তদের সঙ্গে প্রিয় ক্রিয়েটরের সম্পর্ক আরও দৃঢ় হবে।
এই নতুন ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা তাদের ফলোয়ারদের নির্দিষ্ট চ্যালেঞ্জ দিতে পারবেন। ভক্তরা রিল বা পোস্ট বানিয়ে সেই চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন।
ফেসবুক জানায়, প্রতিটি চ্যালেঞ্জের জন্য আলাদা চ্যালেঞ্জ পেজ থাকবে। সেখানে সংশ্লিষ্ট সব কনটেন্ট একসঙ্গে দেখা যাবে। উদাহরণ হিসেবে, কোনো রান্নাবিষয়ক ক্রিয়েটর ভক্তদের আহ্বান জানাতে পারেন—“আপনার প্রিয় বাটার চিকেন রেসিপির ভিডিও বানান।”
এই ফিচারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন ক্রিয়েটর ক্যালেন অ্যালেন, যাঁর ৩৬ লাখ ফলোয়ার রয়েছে। তিনি ভক্তদের বলেন, “তোমার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে একটি ভিডিও বানাও।” চ্যালেঞ্জে মোট ৫২০টি ভিডিও জমা পড়ে।
মেটা জানায়, মাত্র তিন মাসে ১৫ লাখ চ্যালেঞ্জ ভিডিও জমা হয়েছে।
এখন থেকে ক্রিয়েটররা তাদের ভক্তদের দেওয়া টপ ফ্যান ব্যাজ কাস্টমাইজ করতে পারবেন। ফেসবুকের স্বয়ংক্রিয় ব্যাজ ছাড়াও ক্রিয়েটররা নিজেদের মতো ব্যাজ সাজিয়ে দিতে পারবেন। ইতিমধ্যেই জনপ্রিয় শিল্পী কার্ডি বি ও জে বালভিন এই সুবিধা চালু করেছেন।
সাধারণত ক্রিয়েটরদের জন্য ইনস্টাগ্রামকেই বেশি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। ফেসবুক মূলত এলোমেলো কনটেন্ট দেখার জায়গা হিসেবে পরিচিত। তবে নতুন এই উদ্যোগগুলো দেখাচ্ছে যে, মেটা এখন চায় ফেসবুকও যেন ক্রিয়েটর–কেন্দ্রিক একটি বড় প্ল্যাটফর্মএ পরিণত হয়।
এছাড়া গত সপ্তাহেই মেটা তাদের এআই অ্যাপে নতুন একটি রিলস–স্টাইল ভিডিও ফিড চালুর ঘোষণা দিয়েছে, যেখানে শুধু এআই দিয়ে তৈরি ভিডিও দেখা যাবে।
সূত্র: টেকক্রাঞ্চ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au