সর্বশেষ

ব্রিসবেনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা

  • 7:26 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ব্রিসবেনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবিঃনাইন নিউজ

মেলবোর্ন, ৪ অক্টোবর- অস্ট্রেলিয়ার ব্রিসবেনের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া একটি বনাগ্নি নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। শুক্রবার রাতে পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় ওই এলাকার সতর্কতা স্তর কমিয়ে শুধু পরামর্শ জারি রাখা হয়েছে।

আগুনটি মূলত এনগরা রিজার্ভ এলাকার মাউন্ট নেবো রোড, বেটস রোড ও ক্যাম্প মাউন্টেন রোডের আশপাশে জ্বলছে। কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, আগুন এখন আর বসতবাড়ির জন্য সরাসরি হুমকি নয়।

এর আগে স্থানীয়দের বাড়িঘর ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছিল, কারণ ধীরে চলা আগুনটি আবাসিক এলাকার কাছাকাছি চলে এসেছিল। তবে বর্তমানে কোনো প্রধান সড়ক বন্ধ নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দমকল বিভাগ জানিয়েছে, পরিস্থিতি হঠাৎ পরিবর্তন হতে পারে, তাই স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের আড়ংঘাটা থানার…

প্রতিবাদের মুখে বাংলাদেশে ৫২৯টি পোশাক কারখানা বন্ধ

ওটিএন বাংলা: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে বাংলাদেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ৫২৯টি কারখানার কার্যক্রম ব্যাহত হয়েছে। রবিবার, ১ নভেম্বর এসব কারখানায়…

টানা সাত মাস কমল অস্ট্রেলিয়ায় বাড়ির দাম

ওটিএন বাংলা, মেলবোর্ন: অস্ট্রেলিয়ার আবাসনবাজারে দরপতন অব্যাহত রয়েছে। অক্টোবরে জাতীয় পর্যায়ে আবাসিক সম্পত্তির মূল্য আরও ১.২ শতাংশ কমেছে। এ নিয়ে টানা সাত মাস দাম কমল।…

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেপ্তার

গাইবান্ধায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পর মামলা…

মদ্যপানের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ, পুলিশের ধাওয়ায় বিচ্ছিন্ন হন দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য তদন্তে তাঁর জীবনের শেষ রাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, উত্তরার একটি…

গার্মেন্টস খাতের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au