বিনোদন

কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন মেহজাবীন চৌধুরী

  • 11:16 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ৪ অক্টোবর- জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয়। নিয়মিত নানা মুহূর্তের ছবি ও সচেতনতার বার্তা শেয়ার করে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকেন তিনি। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় এলেন এই তারকা।

নেটিজেনদের বাজে মন্তব্য, অশ্লীল ভাষা ও ভুয়া প্রোফাইলের মাধ্যমে কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে মেহজাবীন স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’

পোস্টের শেষ দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

উল্লেখ্য, এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেইকের মতো বিষয় নিয়ে সচেতনতা তৈরি করেছিলেন মেহজাবীন। তবে এবার সরাসরি সোশ্যাল মিডিয়ার অশালীন মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিলেন তিনি।

যদিও মন্তব্যের ঘর বন্ধ থাকায় কেউ সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি, তবুও তাঁর এই অবস্থানকে ভক্তরা সাধুবাদ জানাচ্ছেন। পোস্টটি ঘিরে অনলাইনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।

বলা যায়, মেহজাবীন আবারও দেখালেন তিনি শুধু পর্দার নায়িকা নন, বাস্তব জীবনেরও এক দৃঢ় কণ্ঠস্বর।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au