বিনোদন

হেনস্তার শিকার অক্ষয়কন্যা

  • 11:18 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ৪ অক্টোবর- অনলাইনে হেনস্তার শিকার হন অক্ষয় কুমারের কন্যা নিতারা। ১৩ বছরের কিশোরীকে নগ্ন ছবি ভাগ করতে বলা হয়েছিল। সেই ভয়ঙ্কর ঘটনার কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন অক্ষয়।

শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন অক্ষয়। সেখানেই সাইবার অপরাধ নিয়ে কথা বলেন ‘খিলাড়ি’। নিজের কন্যার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

কয়েক মাস আগে নিতারা অনলাইনে একটি ভিডিও গেম খেলতে শুরু করেছিল। খেলার সময়ে এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার। প্রথম দিকে গেম খেলা নিয়ে সেই ব্যক্তি নিতারাকে উৎসাহ দিচ্ছিল। ভাল খেললে তারকাকন্যাকে প্রশংসায় ভরাচ্ছিল। তবে কিছু ক্ষণের মধ্যেই নিতারাকে সেই ব্যক্তি প্রশ্ন করে, সে ছেলে না কি মেয়ে। উত্তরে নিতারা জানিয়েছিল, সে মেয়ে।

অক্ষয় বলেন, “নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়।”

অবশেষে সেই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়। কিন্তু, নিতারা এমন প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সেই অনলাইন গেমটি বন্ধ করে দেয়। অক্ষয় বলেছেন, “সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধি করে ওই খেলাটা বন্ধ করে দেয় এবং আমার স্ত্রীকে জানায়। ও যে এই কথাটা খোলাখুলি আমাদের জানাতে পেরেছে, এটাই বড় কথা।”

অক্ষয়ের পরামর্শ, অনলাইনে এমন নানা ক্ষতিকর মানুষ থাকে, যারা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করবে আর তার পরে নিজেদের আসল রূপ দেখাবে। তাই প্রথম থেকেই সকলের সাবধানে থাকা উচিত বলে জানান অক্ষয়।
সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au