বিনোদন

এবার প্রযোজনায় হৃতিক রোশন

  • 11:22 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ৪ অক্টোবর- অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়েছে হৃতিক রোশনের। এবার অভিনয়ের বাইরে অন্যান্য দিকে নিজের দক্ষতা পরীক্ষা করছেন তিনি। ‘কৃষ ফোর’ দিয়ে পরিচালকের আসনে বসবেন হৃতিক। এবার প্রযোজক হিসেবেও যাত্রা শুরু হচ্ছে তাঁর। জানা গেছে, এইচআরএক্স ফিল্মস নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন হৃতিক। এই প্রতিষ্ঠান থেকে একটি বড় বাজেটের ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। যেটি প্রচারিত হবে আমাজন প্রাইম ভিডিওতে।

২০১৯ সালে মুক্তি পাওয়া হৃতিকের আলোচিত সিনেমা ‘সুপার থার্টি’র প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল এইচআরএক্স ফিল্মস। তবে সাজিদ নাদিয়াদওয়ালা, অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে—এই তিনজন ছিলেন সিনেমাটির মূল প্রযোজকের ভূমিকায়। হৃতিক সেভাবে যুক্ত ছিলেন না ক্যামেরার পেছনে। মূলত এই ওয়েব সিরিজ দিয়েই সরাসরি প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।

সংবাদমাধ্যম পিপিংমুন জানিয়েছে, প্রায় তিন বছর ধরে এই ওয়েব সিরিজের কনসেপ্ট নিয়ে কাজ করছেন হৃতিক। তিনিই এর খুঁটিনাটি তত্ত্বাবধান করছেন। এই সিরিজের গল্প কী কিংবা কারা এতে অভিনয় করছেন, তা জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, সামাজিক থ্রিলার গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজটি। এ বছরের শেষের দিকে শুরু হবে শুটিং। ওয়েব সিরিজের এই রমরমা সময়ে হৃতিকের প্রযোজনা প্রতিষ্ঠান নতুন কী উপহার দেয় দর্শকদের, সেদিকেই দৃষ্টি সবার।

অন্যদিকে, কৃষ ফোর নিয়েও ব্যস্ত সময় পার করছেন হৃতিক। কৃষ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। ‘কোয়ি…মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। তিনি অনেক দিন ধরে চাইছিলেন এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু গত বছর পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেন রাকেশ। চতুর্থ সিনেমার পরিচালনার দায়িত্ব তাই তুলে দিয়েছেন ছেলের কাঁধে।

অবশ্য ক্যামেরার পেছনে হৃতিক এই প্রথম নন; নায়ক হিসেবে পর্দায় অভিষেকের আগে বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারী পরিচালক ছিলেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।

কৃষ ফোরের বদলাচ্ছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন হৃতিক। এবার তাঁকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এই পর্বে মূল খলনায়কও হৃতিক। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনয়ে দেখা যাবে বলে জানা গেছে।

কৃষ ফোরের চিত্রনাট্য লেখার কাজ শেষ। পুরোদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সিনেমার বাজেট নিয়ে কিছুটা জটিলতা ছিল; সেটাও কেটে গেছে। আগামী বছরের মাঝামাঝি থেকে কৃষ ফোরের শুটিং শুরু হবে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au