বিনোদন

কেন একই ধরনের চরিত্রের প্রতি বার বার আকৃষ্ট হচ্ছেন কাজল? 

  • 8:02 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন, ৫ অক্টোবর- আপাতত একের পর এক কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। গত চার মাসে চারটি ভিন্ন ধরনের কাজ করলেন তিনি।

‘মা’, ‘সরজমিন’, ‘দ্য ট্রায়াল সিজন ২’ মুক্তির পাশাপাশি এখন নতুন অনুষ্ঠানের সঞ্চালক তিনি।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত কাজল। তিনি বলেন, “আমার ভাগ্য ভাল যে এত ভিন্ন ধরনের কাজ করতে পারছি। জীবনে কোনও কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য।”

উল্লেখযোগ্য বিষয়, তার অভিনীত সাম্প্রতিক তিনটি চরিত্রই এক মায়ের। কেন এই ধরনের চরিত্রের প্রতি বার বার আকৃষ্ট হচ্ছেন কাজল?

অভিনেত্রীর কথায়, “খুব কাকতালীয়ভাবে প্রত্যেকটি চরিত্র এমন মায়ের, যে সারাক্ষণ সন্তানদের ভীষণ আগলে রাখে। ‘সরজমিন’ গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই বছরে হল। তবে আমি ব্যক্তিগত জীবনেও এরকমই। হয়তো সেই কারণেই এমন চরিত্র আমার কাছে আসে।”

তার ভিন্ন চরিত্রের কথা মাথায় রেখে নারীবাদের প্রশ্ন উঠলে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এমন বলছি না যে এতে অন্য লিঙ্গের কোনও সম্পর্ক নেই। কিন্তু এর ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজের শক্ত করে তোলা, প্রতিষ্ঠিত করা।”

সূত্র:আনন্দবাজার

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au