বিনোদন

মাধুরী-সঞ্জয়: কেন ভেঙে যায় সেই স্বপ্নময় সম্পর্ক?

  • 8:39 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন, ৫ অক্টোবর- বলিউডের সোনালি যুগের এক অবিস্মরণীয় প্রেমকাহিনি মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। একসময় তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত গসিপ। ‘সাজান’-এর পর্দার রোমান্স যে বাস্তবেও পরিণত হয়েছিল, তা জানত গোটা বলিউড। কিন্তু ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয়ের নাম জড়াতেই এক নিমেষে ভেঙে যায় সেই স্বপ্নময় সম্পর্ক। আর এবার সেই সম্পর্কের অজানা অধ্যায় উন্মোচন করলেন সাংবাদিক হানিফ জাভেরি—যেখানে উঠে এসেছে ভালোবাসা, ভয় আর সিদ্ধান্তের এক নাটকীয় গল্প।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেরি জানান, সঞ্জয়ের গ্রেপ্তারের পর মাধুরী সচেতনভাবে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সঞ্জয় যখন জামিনে মুক্তি পান, তখন তাদের একটি ছবির প্রযোজক তাদের দুজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না।

জাভেরি বলেন, ‘আমি লক্ষ করলাম ফটোগ্রাফাররা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কারণ তারা ওই ঘটনার পর মাধুরী ও সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবিটি নিতে চেয়েছিলেন। কিন্তু মঞ্চে না গিয়ে মাধুরী এবং তার সঙ্গে থাকা অন্য কয়েকজন অনুষ্ঠানটি ছেড়ে দ্রুত বেরিয়ে যান। এর থেকে স্পষ্ট হয় যে, মাধুরী সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাননি।’

এ বিষয়ে তিনি আরও বলেন, এই দূরত্বের কারণ ছিল সঞ্জয়ের মামলার জটিলতা। মাধুরী ভয় পেয়েছিলেন যে, তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা কোনোভাবে ফাঁসানো হতে পারে, যা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনত। মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং সঞ্জয়ের থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছিলেন। এই ঘটনা বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au