শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?
দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…
মেলবোর্ন ৬ অক্টোবর-নারীদের বিশ্বকাপেও হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের নারী দলকে হারিয়েছে ভারত। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপের ৬ নম্বর ম্যাচে ২৪৭ রান করে ভারত। ২৪৮ রানে টার্গেটে খেলতে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে সব উইকেট হারায় পাকিস্তান। এতে ৮৮ রানের বড় জয় পায় ভারতের মেয়েরা।
এর আগের ম্যাচে ভারতের ব্যাটিংয়ে স্মৃতি মন্ধানা ৩২ বল খেলে করলেন ২৩ রান। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৪ বলে করেছেন ১৯ রান। একমাত্র হার্লিন দেওল ৬৫ বলে ৪৬ রান করেন।
পাকিস্তানের হয়ে বল হাতে চারটে উইকেট নেন ডায়না বেগ। দুটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল, ফাতিমা সানা। একটি করে উইকেট নেন রামিন শামিম ও নাশরা সান্ধু।
ব্যাটিংয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছে সিদ্রা আমিন। ভারতে হয়ে ক্রান্তি গাউদ ও তৃপ্তি শর্মা নিয়েছে ৩টি করে উইকেট। সেহ্ রানা পেয়েছে ২ উইকেট।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au