বিনোদন

বড় পর্দার জন্যে ৩০ লাখের চাকরি ছাড়েন ‘ব্যাডস অব বলিউড’ তারকা

  • 9:22 pm - October 06, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ৬ অক্টোবর-প্রতিদিন ১৫-২৫ হাজার রুপি আয়—মাসে প্রায় ৩০ লাখ টাকার উপার্জন। টেলিভিশনে একজন অভিনেতার এমন আয় অনেকের কাছেই স্বপ্নের মতো। কিন্তু লক্ষ্য লালওয়ানি সেই স্বপ্নের মতো চাকরিটিই ছেড়ে দিয়েছিলেন, শুধু বড় পর্দায় নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খান নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’*-এ অভিনয় করে আলোচনায় এসেছেন লক্ষ্য লালওয়ানি। তবে এই জনপ্রিয়তার পেছনে রয়েছে তার এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, টেলিভিশনের সফল ক্যারিয়ার ছেড়ে সিনেমার অনিশ্চিত জগতে পা রাখার সাহস।

লক্ষ্যর শোবিজে যাত্রা শুরু হয় প্রায় এক দশক আগে, এমটিভি’র ‘ওয়ারিয়র হাই’ সিরিজ দিয়ে। এরপর ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’ ও ‘পৌরস’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পান।

টেলিভিশনের সেই সময়কার প্রতিদিনের আয় ছিল প্রায় ১৫-২৫ হাজার রুপি, যা মাস শেষে দাঁড়াত প্রায় ৩০ লাখ রুপিতে।

কিন্তু ২০১৯ সালে বড় পর্দার স্বপ্নে ডানা মেলেন তিনি। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে তিন ছবির চুক্তি করেন লক্ষ্য। প্রথমে ‘দোস্তানা ২’-এ কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরের সঙ্গে তার অভিষেকের কথা থাকলেও, করোনা মহামারির কারণে তা আটকে যায়। এরপর ২০২২ সালে শশাঙ্ক খৈতানের ‘বেধড়ক’-এর শুটিংও বাতিল হয়ে যায়।

শেষমেশ ২০২৪ সালে মুক্তি পায় তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিল’, যা দর্শক ও সমালোচকদের দারুণ প্রশংসা কুড়ায়। এরপরেই আসে ‘দ্য ব্যাডস অব বলিউড’, যা তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

এক ইউটিউব সাক্ষাৎকারে লক্ষ্য জানান, টেলিভিশনের নিয়মিত আয়ের বিরুদ্ধে গিয়ে সিনেমার জন্য অনিশ্চিত পথ বেছে নেওয়াটা সহজ ছিল না। সেই সময় তার বাবা বলেছিলেন, “তুমি প্রতিদিন যত আয় করো, সেটাই আমার মাসিক বেতন!”

চলচ্চিত্র প্রযোজক রমেশ তৌরানিও একবার অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, “লক্ষ্যকে জিজ্ঞেস করো, এত ভালো বেতনের চাকরি ছেড়ে সিনেমায় আসার সাহস ও পেল কীভাবে?”

লক্ষ্য জানান, সে সময় তার পারিশ্রমিক ভালো থাকলেও, পর্দায় বড় পরিসরে নিজেকে দেখার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তিনি সেই ঝুঁকি নিয়েছিলেন।

‘দ্য ব্যাডস অব বলিউড’-এ লক্ষ্য ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বাম্বা, আনিয়া সিং, মনোজ পাহওয়া, মোনা সিং ও মণীশ চৌধুরীর মতো তারকারা।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au