বিনোদন

নেটফ্লিক্স বয়কটের আহ্বান জানালেন মাস্ক!

  • 9:29 pm - October 06, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার

মেলবোর্ন, ৬ অক্টোবর- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক আবারও আলোচনায়। এবার তিনি ক্ষোভ প্রকাশ করেছেন নেটফ্লিক্সে শিশুদের জন্য তৈরি একটি অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার চরিত্র দেখানোর কারণে। তিনি তাঁর অনুসারীদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বাতিল করার আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ এই প্রতিষ্ঠান “ওয়োক কালচারের পক্ষপাত করছে” এবং “এলজিবিটিকিউ’র প্রচারণা” ছড়িয়ে দিচ্ছে।

গত তিন দিনে মাস্ক তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে অন্তত ২৬ বার “নেটফ্লিক্স বাতিল করুন” আহ্বান জানিয়ে পোস্ট বা রি-পোস্ট করেছেন। তাঁর অনুসারীর সংখ্যা বর্তমানে প্রায় ২২ কোটি ৭০ লাখ।

এই বিতর্কের সূত্রপাত মঙ্গলবার, যখন মাস্ক লিবস অফ টিকটক নামে এক ডানপন্থি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে লেখেন, “এটা ঠিক নয়।” পোস্টটিতে ছিল ‘ডেড এন্ড: প্যারানরমাল পার্ক’ নামের নেটফ্লিক্স শোর একটি ক্লিপ, যেখানে চরিত্র বার্নি জানায়, সে একজন ট্রান্সজেন্ডার।

লিবস অফ টিকটকের পোস্টে লেখা ছিল, “নেটফ্লিক্স শিশুদের জন্য ট্রান্সজেন্ডার সমর্থনের বার্তা ছড়াচ্ছে। এই শো সাত বছর বয়সী শিশুদের জন্য রেটেড!”

২০২২ সালে প্রচারিত শোটি ২০টি পর্বে শেষ হয় এবং পরের বছর নেটফ্লিক্স সেটি বাতিল করে। বর্তমানে প্রতিষ্ঠানটি যদিও এই শো প্রচার করছে না।

তবে জ্যাক ব্যারাক, যিনি বার্নির কণ্ঠ দিয়েছেন এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম খোলাখুলি ট্রান্স অভিনেতা, মাস্কের দাবিকে প্রত্যাখ্যান করে লেখেন, “আপনারা যত ভয় ছড়াবেন, ছড়াতেই পারেন, কিন্তু বহু শিশু ও অভিভাবক আমাকে বলেছেন—এই চরিত্র তাঁদের জীবনে আশার আলো এনেছে!”

পরবর্তী কয়েক দিনে মাস্ক আরও কয়েকটি পোস্টে দাবি করেন, নেটফ্লিক্স শিশুদের মধ্যে “এলজিবিটিকিউ এবং এর ভাবধারা ঢোকাতে চাইছে।” এক পোস্টে তিনি লিখেছেন, “শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য নেটফ্লিক্স বাতিল করুন।”

তিনি একটি মিম শেয়ার করে তাতে দেখান—নেটফ্লিক্সের “ট্রান্সজেন্ডার ওয়োক এজেন্ডা” হলো এক ধরনের “ট্রোজান ঘোড়া”, যা শিশুদের মনে প্রবেশ করছে।

বৃহস্পতিবার আরেক পোস্টে মাস্ক লিখেন, “এটা সত্য—নেটফ্লিক্স এখন সরাসরি ব্যবহারকারীদের ওপর ট্রান্সজেন্ডার প্রোপাগান্ডা চাপিয়ে দিচ্ছে।” সঙ্গে যুক্ত করেন নেটফ্লিক্সের টুডাম ওয়েবসাইটের একটি লিংক, যেখানে লেখা ছিল—“ট্রান্স ডে অব ভিজিবিলিটি উদ্‌যাপন করুন ১৬টি সিনেমা ও শোর মাধ্যমে।”

মাস্কের সমালোচনার মধ্যে আরও ছিল ‘দ্য বেবি-সিটারস ক্লাব’ ও ‘কোকোমেলন’ শোর বিরুদ্ধে মন্তব্য, যেখানে তিনি দাবি করেন—নেটফ্লিক্সের কনটেন্ট শিশুদের মধ্যে “বিকৃত মূল্যবোধ” তৈরি করছে।

তিনি “লিবস অফ টিকটক”-এর আরেক পোস্টে নেটফ্লিক্সের ২০২৩ সালের বৈচিত্র্য প্রতিবেদনে মন্তব্য করে শুধু লিখেন, “নেটফ্লিক্স বাতিল করুন।”

ব্যক্তিগতভাবে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ মাস্কের নিজের এক ট্রান্স কন্যা, ভিভিয়ান উইলসন, ২০২২ সালে নিজের নাম ও লিঙ্গ পরিবর্তনের আবেদন করে বলেন, “আমি আর আমার জৈবিক পিতার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।”

পরে মাস্ক বলেন, “আমি আমার সন্তানকে মূলত হারিয়েছি। তাকে ‘ওয়োক মাইন্ড ভাইরাস’ হত্যা করেছে।”

নেটফ্লিক্স এখনো মাস্কের এসব মন্তব্যের জবাব দেয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au