সর্বশেষ

আবারো বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

  • 5:14 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ অক্টোবর-অনেক বাধা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদসহ ২৩জন প্রার্থী।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হয়েছেন। ক্যাটাগরি-১ এ মোট কাউন্সিলর ৭১ জন। আর এখানে ১০টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ১৫ জন কাউন্সিলর।

এই ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন- আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস, শাখাওয়াত হোসেন।

ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর এই ১২টি পদের জন্য লড়াই করেছেন ১৬ জন কাউন্সিলর।

ক্যাটাগরি-২ থেকে বিজয়ী হয়েছেন- ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।

অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। যেখানে লড়াই করছেন দেশের ক্রিকেটের আরেক অতিপরিচিত মুখ দেবব্রত পালের সঙ্গে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au