সর্বশেষ

১৯৭৫ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য জুলিয়েন পরপারে পাড়ি জমিয়েছেন

  • 5:27 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ অক্টোবর-এখন থেকে ৫০ বছর আগে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ডে। লর্ডসের ফাইনালে প্রথম বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৫ বিশ্বকাপজয়ী সেই ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য বার্নার্ড জুলিয়েন আর নেই। উত্তর ত্রিনিদাদের শহর ভালসাইনে ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে কোনো উইকেট না পেলেও ১৭ রানের জয়ের ম্যাচে শেষ দিকে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জুলিয়েন। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ছিলেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ের সামনেই দাঁড়াতে পারেনি কিউইরা। ৪ উইকেট নেওয়া বাঁহাতি পেসারের তোপে ১৫৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

পরে গর্ডন গ্রিনিজ ও আলভিন কালিচরণের জোড়া ফিফটিতে ৫ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ৪ উইকেট নেন জুলিয়েন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরে ম্যাচসেরাও হন বাঁহাতি পেসার। টুর্নামেন্টে সবমিলিয়ে ৫ ম্যাচ খেলে ৪৮ রান করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট নেন।

ব্যাটে-বলে সিদ্ধহস্ত হওয়ার কারণেই তার ওপর বিশেষ আস্থা ছিল সেই সময়কার অধিনায়ক ক্লাইভ লয়েডের।

জুলিয়েনের অবদান নিয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর গার্ডিয়ান পত্রিকাকে কিংবদন্তি লয়েড বলেছেন, ‘সে সব সময় শতভাগের ওপরে দিত। কখনো দায়িত্ব এড়ায়নি। তার ব্যাট-বলের ওপর আমি সব সময় আস্থা রাখতাম। সে সর্বোচ্চটুকু নিংড়ে দিত।

কী দুর্দান্ত ক্রিকেটারই না ছিলেন।’

জুলিয়ানের ক্যারিয়ার অবশ্য দীর্ঘ ছিল না। ১৯৭৩ সালে অভিষেক হওয়া এই অলরাউন্ডার ১৯৭৭ সালে অবসর নেন। এ সময় ২৪ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন তিনি। ক্যারিয়ারের দুটি সেঞ্চুরিই টেস্টে পেয়েছেন তিনি। যার মধ্যে ক্যারিয়ারসেরা ১২১ রানের ইনিংসটি আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে পেয়েছেন। অন্যদিকে ৫০ টেস্ট উইকেটের বিপরীতে ১৮টি নিয়েছেন ওয়ানডেতে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au