সর্বশেষ

বিগব্যাশে পন্টিংয়ের সাথে কাজ করার অপেক্ষা রিশাদ হোসেন

  • 5:32 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ অক্টোবর-বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন এবার খেলবেন বিগ ব্যাশ লিগে। তাকে কিনেছে হোবার্ট হ্যারিকেনস। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়েছেন। এবারের বিগ ব্যাশ লিগ শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে এবং রিশাদ পুরো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।

গত মৌসুমে হ্যারিকেনস তাকে দলে নিলেও তিনি তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত থাকায় অংশ নিতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও হ্যারিকেনস তাদের প্রথম বিগ ব্যাশ শিরোপা জয় করে।

রিশাদ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর সঙ্গে আলাপে বলেন, ‘পন্টিং ছোটবেলায় আমার প্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন, আমি তার খেলা দেখতাম। তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

হোবার্ট হ্যারিকেনসের হেড অব স্ট্র্যাটেজি পদে পন্টিং। তিনিই দলটির বড় বড় সিদ্ধান্তগুলো নেন। শোনা যায়, রিশাদকে ড্রাফট থেকে বেছে নেন পন্টিংই।

রিশাদও বেশ খুশি। তিনি বলেন, ‘খেলোয়াড়দের চেয়ে আমি বেশি আগ্রহী রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করতে এবং তার কোচিংয়ে খেলতে।’

বিদেশি লিগে খেলার সিদ্ধান্ত সম্পর্কে রিশাদ বলেন, ‘আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম, কী করলে আরও উন্নতি করতে পারি। তখন ভাবলাম, যদি এসব লিগে খেলার সুযোগ পাই, তাহলে সেটা আমাকে উপকৃত করবে। দেখলে দেখা যায়, এই ম্যাচগুলো হয় বিভিন্ন ভেন্যুতে, যেগুলো আমার স্বপ্নের মাঠ।’

তিনি আরও যোগ করেন, ‘একজন লেগস্পিনার হিসেবে যদি এসব বিদেশি লিগে খেলতে পারি, তাহলে সেটা আমার এবং আমার বোলিংয়ের জন্য ভালো হবে। এতে আমার দক্ষতা বাড়বে। হ্যাঁ, বিদেশি লিগগুলো অনেক কিছু দেয়। অনেক বড় খেলোয়াড় সেখানে খেলে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ হয়। আমি আশা করি, নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে পারব।’

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au