সর্বশেষ

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন পাকিস্তানের ক্রিকেটার

  • 5:52 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ অক্টোবর-একের পর এক উইকেট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারটা সময়ের অপেক্ষা ছিল পাকিস্তান নারী দলের। তবে এক প্রান্ত আগলে রেখে পরাজয়ের ব্যবধান কমানোর লড়াই চালিয়ে যাচ্ছিলেন সিদারা আমিন।

তিনে নেমে অষ্টম ব্যাটার হিসেবে যখন আউট হলেন সিদারার নামের পাশে তখন ৮১ রান। আর ২৯ রান করতে পারলেই পেয়ে যেতেন ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।

কিন্তু স্নেহ রানার বলে ইনিংসের ৪০তম ওভারে হরমনপ্রীত কৌরকে ক্যাচ দিয়ে বসেন তিনি। সেঞ্চুরির কাছে এসে আউট হওয়া এবং ম্যাচ হারার শঙ্কা তার মাথায় যেন চেপে বসে।

তাই ভীষণ রাগান্বিত হয়ে নিজের প্রিয় ব্যাটকে মাটিতে মেরে বসেন সিদারা। যা ক্রিকেট খেলার বিবেচনায় দৃষ্টিকটু।

এমন আচরণের জন্য তাই শাস্তি পেয়েছেন পাকিস্তানের ব্যাটার। তবে খুব বড় রকমের শাস্তি পেতে হয়নি তাকে। সতর্কেরসঙ্গে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।

আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় এই শাস্তি পেয়েছেন সিদারা।

আইসিসির ২.২ ধারায় বলা হয়েছে, ম্যাচ চলাকালীন সময় ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার সম্পর্কিত।

সিদারা নিজের অপরাধ মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়ছে না। গত ২৪ মাসে এবারই প্রথমবার এমন অপরাধ করেছেন পাকিস্তানের ব্যাটার। এই শাস্তি ভারতের কাছে ৮৮ রানের পরাজয়ের ক্ষতটা তাই বাড়িয়ে দিল।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au