বিনোদন

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা বিজয় দেবরাকোন্ডা

  • 3:28 pm - October 07, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

মেলবোর্ন, ৭ অক্টোবর- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৬ অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে)-তে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে তেলেঙ্গানার হায়দরাবাদ যাচ্ছিলেন। পথিমধ্যে আরেকটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত গাড়ির কোনো আরোহী হতাহত হননি।

এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আর দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ফলে কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঠিক থাকার কথা জানান অভিনেতা বিজয়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি।

এ তারকা আরও লিখেছেন, আমার মাথাব্যথা করছে। তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলে এমন কিছু নেই, যা ঠিক হবে না। আর তোমাদের সবার প্রতি আমার আলিঙ্গন ও ভালোবাসা। দুর্ঘটনার খবর নিয়ে চাপ নেওয়ার কিছু নেই।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গোপনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সেরেছেন বিজয়। এতে দুই পরিবারের সদস্য এবং তারকাদের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। সূত্র বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে বাগদান নিয়ে এখনো তাদের কারও কাছ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au